আয়ারল্যান্ডকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল অজিরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের টিকে থাকার ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার দেওয়া ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৩৭ রানে অলআউট হয়ে যায় আইরিশরা। ফলে ৪২ রানের জয়ের সাথে সেমিফাইনালে খেলার আশায় বাঁচিয়ে রাখল অজিরা।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে অ্যারন ফিঞ্চ ৪৪ বলে ৬৩, স্টোইনিস ২৫ বলে ৩৫ ও মিচেল মার্শের ২২ বলে ২৮ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৭৯ রান করেছিল বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

জবাবে ব্যাট করতে নেমে ১১ বল হাতে থাকতেই ১৩৯ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।দলের পক্ষে এক হ্যারি ট্যাক্টর ছাড়া ব্যাট হাতে দাঁড়াতে পারেনি অন্য কোন আইরিশ ব্যাটার।হ্যারি ট্যাকারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭১ রান।ফলে, ৪২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় আইরিশদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »