নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আর মাঠে নামা হচ্ছে না আফগান ওপেনার হযরতুল্লাহ জাজাইয়ের। অনুশীলনে আঘাত পেয়ে, পেট ও কিডনিতে চোটাক্রান্ত হয়ে বিশ্বকাপের দল থেকে ছিটকে গেলেন এই ক্রিকেটার।
নেটে ব্যাটিং অনুশীলনের সময় এক সতীর্থের বলে পেটে আঘাত লাগে তার। আর এতেই চোট পান কিডনিতে।অস্ট্রেলিয়াতেই চিকিৎসা চলছে বাঁহাতি ব্যাটারের। চিকিৎসকরা জানিয়েছেন, চলতি বিশ্বকাপে তাঁর খেলার আর সম্ভাবনা নেই।
জাজাইয়ের চোটে তাঁর স্থলাভিষিক্ত হয়ে দলে ডাক পেয়েছেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক গুলবাদিন নাইব।
পেট ও কিডনির চোটের কারণে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আর জাজাইকে পাওয়া যাচ্ছে না বলে নিশ্চিত করেছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।
গত ২৬ অক্টোবর নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনে চোট পান জাজাই।নেটে ব্যাটিং অনুশীলন করার সময় বলের আঘাত লাগে তাঁর পেটে, আর এতেই চোট লাগে কিডনিতে। তার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন।প্রায় পেটের যন্ত্রণা অনুভব করেন তিনি।কয়েক দফায় পরিক্ষানিরিক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, চলতি বিশ্বকাপে আর খেলতে পারবেন না জাজাই।
জাজাইয়ের চোটে কপাল খুলেছে দলটির প্রাক্তন অধিনায়ক গুলবাদিনের! জাজাইয়ের স্থলাভিষিক্ত হয়ে দলে ডাকা হয়েছে তাকে।সাবেক এই আফগান অধিনায়ক গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভপর্বে ওমানের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। ৫৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে গুলবাদিনের রান ৫৬৪।এছাড়া বল হাতে ২০টি উইকেটও রয়েছে তাঁর।২০১৯ সালে এক দিনের বিশ্বকাপে আফগানিস্তানকে নেতৃত্ব দেন গুলবাদিন।
