ক্রীড়া ডেস্ক »
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে সোমবার (৩১ অক্টোবর) একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ ওয়ান এর ম্যাচে ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আয়ারল্যান্ড।
তিন ম্যাচে একটি করে জয় আর পরাজয়ে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে রয়েছে অজিরা। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই অস্ট্রেলিয়ার সামনে।
অন্যদিকে আয়ারল্যান্ডও একই পরিস্থিতির সামনে দাড়িয়ে। একটি করে জয় আর পরাজয় এবং বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত। রানরেটে এগিয়ে থাকায় অস্ট্রেলিয়ার সমান পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আইরিশরা। অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার কাজটা সহজ করতে চায় আয়ারল্যান্ড।
ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
