ক্রীড়া ডেস্ক »
আইসিসি টি-টোয়েন্টি বিশ^কাপে দ্বিতীয় জয়ের দেখা পেয়েঠে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ২ এর ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে প্রোটিয়া। ফলে টুর্নামেন্টে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে ভারত। পার্থে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে দুই বল আগে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা
পার্থ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। দলীয় ২৩ রানে রোহিত শর্মা (১৫) উইকেট হারায় ভারত । এরপর লোকেশ রাহুল ৯, ভেরাট কোহলি ১২, দিপক হুদা ০ ও হার্দিক পান্ডিয়া ২ রান করে আউ হলে ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।
ভারতের ইনিংসটাকে একাই টেনে নিয়ে যান সূর্যকুমার যাদব। দিনেশ কার্তিককে সাথে নিয়ে ৫২ রানে জুটি গড়েন সূর্যকুমার। এতে সূর্যমুকারের অবদানই ছিল বেশি। দিনেশ কার্তিক ৬ রান করে আউট হলে ভাঙ্গে এই জুটি। একপ্রান্ত আগলে রেখে ঠিকই ফিফটির দেখা পান সূর্যকুমার।
এরপর বাকি ভারতীয় ব্যাটাররা কেউ সূর্যকুমারকে সঙ্গ দিতে পারেনি। সূর্যকুমার ৪০ বলে ৬৮ রান করে অষ্টম ব্যাটার হিসেবে দলীয় ১২৭ রানের সময় আউট হন। ভারত শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান করেন। প্রোটিয়া বোলার এনগিদি ৪টি ও পারনেল ৩টি উইকেট নেন।
১৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৩ রানে কুইন্টন ডি ককের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। একই ওভারে রাউলি রুশো শূন্য রান করে ফিরে গেলে তিন রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় প্রোটিয়ারা। অধিনায়ক টেম্বা বাভুমা ব্যক্তিগত ১০ রানে দলীয় ২৪ রানে আউট হলে দক্ষিণ আফ্রিকার চাপ আরও বেড়ে যায়।
দলের চাপটা কমান চতুর্থ উইকেট জুটিতে ব্যাট করতে নামা এইডেন মার্করাম ও ডেভিড মিলার। ৭৪ রানের জুটি গড়েন তারা। ফিফটি তুলে ৪১ বলে ৫২ রান করে দলীয় ১০০ রানে আউট হন। এরপর ফিফটির দেখা পান মিলারও । ত্রিস্তান স্টুবস ৬ রান করে বিদায় নেন দলের জয় থেকে ১২ রান দূরে থাকতে। মিলার ও পারনেল জয়ের আনুষ্ঠানিকতা শেষ করে মাঠ ছাড়েন। ১৯.৪ ওভারে ৫ উইকেটে ১৩৭ রান তুলে জয় নিশ্চত করে দক্ষিণ আফ্রিকা। ভারতের আর্শদ্বীপ ২টি এবং শামি, পান্ডিয়া ও অশি^ন ১টি করে উইকেট নেন।
