বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত কার্তিক-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে আগামী ২ নভেম্বর অ্যাডিলেডে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।এই ম্যাচে দীনেশ কার্তিকের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

পিঠের ইনজুরির কারণে শেষ অব্দি ম্যাচটি মিস করতে হতে পারে তাকে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দীনেশ কার্তিক না খেললে তার জায়গায় একাদশে দেখা যাবে ঋষভ পান্তকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে পিঠের ইনজুরিতে পড়েন কার্তিক। ইনিংসের ১৫তম ওভারে পিঠের ব্যথা নিয়ে মাঠ ছাড়েন তিনি।পরবর্তীতে ফিজিওর সাথে মাঠ থেকে উঠে যান তিনি।ম্যাচের বাকী সময় উইকেটের পিছনটা সামলেছেন ঋষভ পান্ত।

কার্তিকের ইনজুরি প্রসঙ্গে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসা ভুবনেশ্বর কুমার বলেন, ‘আমি জানি তার পিঠে আগে থেকেই ব্যাথা আছে। অবশ্যই ফিজিও এই ব্যাপারে রিপোর্ট দেবে। তারপর আমরা আরও বেশি নিশ্চিত হবো।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »