কোকেনের নেশায় আসক্ত ছিলেন ওয়াসিম আকরাম!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম একটা সময় চরম ভাবে মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। ক্রিকেট ছাড়ার পর টানা ৬ বছর “কোকেনের” নেশায় বুদ ছিলেন এই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার! নিজের সমন্ধে এই গোপন তথ্যটি নিজেই জানিয়েছেন ওয়াসিম।

ক্রিকেট ছাড়ার পর একটা সময় নিয়মিত মাদকসেবন করতেন তিনি। চরমভাবে আকৃষ্ট হয়ে গিয়েছিলেন কোকেনের প্রতি।টানা প্রায় ৬ বছর নিয়মিত কোকেন সেবন করেছেন ওয়াসিম।যদিও শেষ পর্যন্ত প্রয়াত স্ত্রী হুমার সাহায্যে তিনি মাদকসেবন করা ছেড়ে দেন।

ওয়াসিম আকরামের নিজের মুখ থেকে এমন কথা শুনে স্তম্ভিত হয়ে পড়ে পুরো ক্রিকেটবিশ্ব। কারণ, ক্রিকেট যুগে নম্র-ভদ্র একজন ক্রিকেটার হিসেবেই খ্যাতি ছিল তার।কখনো বিতর্কিত কিছুতেই জড়াননি ক্রিকেট ক্যারিয়ারে।তাই আচমকা তার মুখ থেকে এমন কথা শুনে, তার মতো কোনও ক্রিকেটার যে এ রকম কাজে জড়িয়ে পড়তে পারেন, এটা কেউ বিশ্বাসই করতে পারছেন না।

এক সাক্ষাৎকারে নিজের সমন্ধে এই খবরটি জানান খোদ ওয়াসিম নিজেই! নিজের কোকেন আসক্তি নিয়ে ওয়াসিম বলেন: ইংল্যান্ডে একটা পার্টিতে গিয়ে আমার প্রথম কোকেনের সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে অভ্যাস বেড়ে যেতে থাকে। একটা সময় মনে হত, শারীরিক কাজকর্ম করতে হলে কোকেন নিতেই হবে।কোকেনটা যেন সেই সময়টায় আমার জন্য অক্সিজেনের মতো মনে হয়েছিল।

তিনি আরো যোগ করেন, কোকেনের প্রতি আমার আসক্তি দিনের পর দিন আরো তীব্র হয়ে উঠছিল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, আমার কোকেন নেওয়ার পরিমাণ বেড়েই যাচ্ছিল। রাতে ঘুমোতে পারতাম না, ঠিকঠাক ভাবে খেতে পারতাম না, ডায়বেটিসের মাত্রাও বেড়ে যাচ্ছিল।সেটা খেয়ালই ছিল না। যে কারণে মাথাব্যথা এবং মুড পরিবর্তন হতে থাকে।

কোকেন সেবন করায় একদিন স্ত্রী হুমার কাছে ধরা পড়েছিলেন তিনি। হুমার সাহায্যে ধীরে ধীরে এই নেশা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানান ওয়াসিম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »