নেদারল্যান্ডসকে হারিয়ে পাকিস্তানের প্রথম জয়

ক্রীড়া ডেস্ক »

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে এবারের আসরের প্রথম জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। গ্রুপ ২ এর ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে বাবর আজমের দল।

পার্থ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি ডাচ ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯১ রান করে নেদারল্যান্ডস। কলিন অ্যাকারম্যান সর্বোচ্চ ২৭ রান করেন। পাকিস্তানের সাদাব খান ৩টি, ওয়াসিম ২টি এবং শাহিন আফ্রিদি, নাসিম ও হারিস ১টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে কঠিন কোনো পরীক্ষার মুখে পড়তে হয়নি পাকিস্তানকে। ১৩ দশমিক ৫ ওভারে ৪ উইকেটে হারিয়ে ৯৫ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৪৯, ফখর জামান ২০ ও ইফতেখার অপরাজিত ১২ রান করেন। ডাচ বোলার গ্লোভার ২টি উইকেট নেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »