বাংলাদেশের খেলা দেখে দর্শকদের হার্ট অ্যাটাক হয়ে যাবে :পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ দল যেভাবে ম্যাচের পরিস্থিতি শ্বাসরুদ্ধকর অবস্থায় নিয়ে যায়, এতে করে দর্শকদের হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভবনা আছে বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ (রবিবার) জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওভারের নাটকীয় জয়ের পর গণমাধ্যমকে নিজের অনুভূতি জানাতে গিয়ে এমন মন্তব্য করেন বিসিবি বস।

সম্প্রতি বাংলাদেশ দলের সময়টা খারাপ যাচ্ছে।
তার উপর তীরে এসে তরী ডোবানোর অভ্যাসটা তো আছেই।আজ (রবিবার) জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের কথাই ভাবুন! শ্বাসরুদ্ধকর এই ম্যাচ কাঁপন ধরিয়ে দিয়েছিল সমর্থকদের মাঝে।বাদ যাননি বিসিবি সভাপতি নিজেও! জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দেখে বিসিবি সভাপতির নিজেরও নাকি জ্ঞান হারানোর দশা হয়েছিল।

জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয় পাওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে রসিকতার স্বরে বিসিবি সভাপতি বলেন:খালি একটা কথাই বলব- এমন হলে কত দর্শকের যে হার্ট অ্যাটাক হয়ে যাবে ঠিক নেই! টু মাচ! আমি আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম। এমন অবস্থা ছিল।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »