ক্রীড়া প্রতিবেদক »
জয়ে জন্য দরকার ১ বলে ৫ রান। নিশ্চিত স্ট্যাম্পিংয়ে আউট, ৪ বাংলাদেশের জয়ী। থার্ড আম্পায়া সিদ্ধান্ত জানানোর আগেই মাঠ ছেড়ে ক্রিকেটাররা হ্যান্ডসেকে ব্যস্ত। জায়ান্ট স্কিনের নট আউট সিগনাল, নো বল। এক বলের জন্য আবারও মাঠে নামে দুই দল। এবার ডট বল বাংলাদেশ জয়ী ৩ রানে। এক ম্যাচে বাংলাদেশ জিতল দুইবার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রিসবেনে এমনই নাটকীয়তা দেখলো বিশ্ববাসী
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে জিম্বাবুকে নাটকীয়ভাবে ৩ রানের হারিয়ে দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। ব্রিসবেনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ৭ উইকেটে ১৫০ রান তোলে টাইগরার। জবাবে ব্যাট করে নেমে শেষ ওভারে নো বলের নাটকীয়তায় ৮ উইকেটে ১৪৭ রানে থামে জিম্ববুয়ের ইনিংস।
১৫১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে তাসকিনের আঘাত। এরপর টাইগারদের দারুল বোলিংয়ে একে একে অরভিন, শুম্বা, সিকান্দার রাজা, চাকাবভা ফিরে গেলে ৬৯ রানে ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে ষষ্ঠ উইকেট জুটিতে জিম্বাবুয়েকে ম্যাচে ফেরায় শন উইলিয়ামস ও রায়ান বার্ল। ৬৩ রানের জুটি গড়ার পথে ফিফটি তুলে নেন। ১৯তম ওভারে সাকিকের সারাসরি থ্রোতে রান আউট হওয়ার আগে করেন ৬৪ রান। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৬ রান। মোসাদ্দেকের করা সেই ওভারে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৭ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৩২ রান ফিরে যান সৌম্য-লিটন। তৃতীয় উইকেট সাকিব-শান্ত ৫৪ রানের জুটি গড়ে দলকে ভালো সংগ্রহের পথ দেখান। সাকিব ২৩ রান করে আউট হন। ছন্দ হারিয়ে ফেলা শান্ত এই ম্যাচে ফিফটির দেখা পান। দারুণ খেলতে থাকা শান্ত ৭টি চার আর ১টি ছয়ে ৫৫ বলে ৭১ রান করে আউট হন। আফিফের ১৯ বলে ২৯ রানের ইনিংসের কল্যাণে শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান করে বাংলাদেশ
