ক্রীড়া প্রতিবেদক »
ব্রিসবেনে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ১৫১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।
গ্যাবার ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ব্যক্তিগত শূন্য রানে ফিরে যান সৌম্য। লিটন চেষ্টা করে ১২ বলে ১৪ রান করে আউট হন। সাকিব-শান্ত তৃতীয় উইকেট জুটিতে ৫৪ রানের জুটি গড়েন। সাকিব ২৩ রান করে আউট হন। ছন্দ হারিয়ে ফেলা শান্ত এই ম্যাচে নিজেকে প্রমান করেছেন। ফিফটির দেখা পান তিনি। দারুণ খেলতে থাকা শান্ত ৭টি চার আর ১টি ছয়ে ৫৫ বলে ৭১ রান করে আউট হন।
তবে শেষ দিকে শেষ দিকে খুব বেশ দ্রুত রান তুলতে ব্যর্থ হন। আফিফের ১৯ বলে ২৯ রানের ইনিংসের কল্যাণে শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান করে বাংলাদেশ।
