নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আরো একটি লজ্জার রেকর্ড নিজের নামের পাশে যুক্ত করলেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার। ডাক (শূন্য) মারার দৌঁড়ে রেজিস চাকাভা ও দাসুন সানাকাকে পিঁছনে ফেলে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এই ব্যাটার।
আজ জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে কোন রান না করেই প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য। এই নিয়ে এই ফরম্যাটে সৌম্যের ডাক সংখ্যা ১১। আইরিশ ক্রিকেটার পল স্টার্লিং এর সাথে যৌথভাবে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান এই টাইগার ওপেনারের।
সৌম্য-স্টার্লিং থেকে একটি ডাক বেশি মেরে, এই লজ্জাজনক রেকর্ডের শীর্ষে অবস্থান করছেন আইরিশ ব্যাটার কেভিন ও’ব্রায়েন।
টি-টোয়েন্টিতে সর্বাধিক ‘ডাক’ মারা ব্যাটার-
১। কেভিন ও’ব্রায়েন (আয়ারল্যান্ড)- ১২
২। সৌম্য সরকার (বাংলাদেশ)- ১১
৩। পল স্টার্লিং (আয়ারল্যান্ড)-১১
৪। রেজিস চাকাভা (জিম্বাবুয়ে)- ১০
৫। দাসুন শানাকা (শ্রীলঙ্কা)- ১০
