বাংলাদেশের পূঁজি ১৫০

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ (রবিবার) ব্রিসবেনে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর অর্ধশতকের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে বাংলাদেশ।

নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরির দিনে শান্তর ব্যাট থেকে আসে ৫৫ বলে ৭১ রানের ইনিংস।এছাড়াও আফিফ (২৯) ও অধিনায়ক সাকিব করেন ২৩ রান।

ব্যাট হাতে রানের খাতাই খুলতে পারেননি সৌম্য সরকার।লিটনের ব্যাট থেকে এসেছে ১২ রান।
রান আউটে কাঁটা পড়ে ১ রান করেই ফিরেই যান নুরুল হাসান সোহান।ব্যাট হাতে সুবিধা করতে পারেনি মোসাদ্দেকও, ১০ বল খেলে ৭ রান করেন এই ব্যাটার। যার ফলে, বাংলাদেশের পূঁজি গিয়ে দাঁড়ায় ১৫০।

জয়ের জন্য ১৫১ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাটিং করবে জিম্বাবুয়ে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »