জয় দিয়েই শুভ সূচনা বাংলাদেশের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে শুভ সূচনা করেছে সাকিব আল হাসানের দল। হোবার্টের বেলেরিভ ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৪ রান তোলে বাংলাদেশ। লক্ষ্যে তাড়া করতে নেমে টাইগার বোলারদের দারুণ বোলিংয়ে ১৩৫ রানে অলআউট হয় নেদারল্যান্ডস

১৪৫ রানের টার্গেটে ব্যাট নামা নেদারল্যান্ডসের শুরটা মোটোও ভালো হয়নি। ইনিংসের প্রথম বলেই ভিক্রমজিৎ সিং (০) তাসকিনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। পারের বলই ব্যাস ডি লিডে। এরপর আরও দুটি উইকেট হারায় ডাচরা। দুর্দান্ত ফিল্ডিংয়ে দলীয় ১২ রানে ম্যাক্স ওডউড (৮)  আর ১৬ রানে টম কুপার (০) রান আউট হলে ১৫ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে নেদারল্যান্ডস।

দ্রুত উইকেট পড়ায় রান তোরা গতি কমে যায় নেদারল্যান্ডসের। তৃতীয় উইকেট জুটিতে ৪৪ রান আনলেও রান তোলার গতি ছিল কম। এই সুযোগটা কাজে লাগিয়ে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের (১৬) উইকেট তুলে নেন সাকিব। এরপর ১ রান করা প্রিঙ্গেল হাসান মাহমুদের বলে বোল্ড হলে ৬৬ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় নেদারল্যান্ড। এরপর বৃষ্টি নামলে খেলা প্রায় ১০ মিনিট বন্ধ থাকার পর আবার শুরু হয়।

এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই চারিয়ে যান  কলিন অ্যাকেরম্যান। ৩৯ বলে ফিফটি করেন তিনি।  তবে অন্যপ্রান্তে কেইউ তাকে সাপোর্ট দিতে পারেনি। অ্যাকারম্যান ৪৮ বলে ৬২ রান করে নবম ব্যাটার হিসেবে আউট হলে শেষ হয়ে যায় নেদারল্যান্ডসের জয়ের আশা। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩৫ রানে অলআউট হয় । টাইগার বোলা তাসকিন ৪টি হাসান মাহমুদ ২টি, সাকিব ১টি উইকেট নেন।

এর আগে হোবার্টে চস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো কিছুর ইঙ্গিত দেন দুই টাইগার ওপেনার নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। নেদারল্যান্ডসের বোলারদের বেশ ভালোভাবেই সামলেছেন তারা। ওপেনিং জুটিতে ৫ ওভারে ৪৩ রান তোলেন শান্ত-সৌম্য। ১৪ বলে ১৪ রান করে সৌম্য কিকেরেনের শর্ট বল ভেলতে গিয়ে মিডঅনে ক্যাচ দিয়ে ফেরেন।

ভালো শুরুর পরও সেই ছন্দটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ভালো শুরুর আভাস দিয়ে ইনিংসটাকে বড় করতে পারেননি শান্ত। ২০ বলে ২৫ রান করে প্রিঙ্গেলের বলে মারতে গিয়ে শান্ত মিডউইকেটে ক্যাচ দিয়ে ফিরে যান। দলে দুই সেরা ব্যাটার সাকিব আর লিটন তৃতীয় উইকেট জুটি কিছুই করতে পারেনি। ছন্দে থাকা লিটন ১১ বলে ৯ করে ভ্যান বিকের শর্ট বলে মিড অফে সহজ ক্যাচ দিয়ে প্যাভিলয়নের পথ ধরেন।

অধিনায়ক সাকিবও কিছু করতে পারেনি। ৭ রান করা সাকিব শারিজ আহমেদের বলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে বাউন্ডারি সীমানার কাছে ক্যাচ আউট হন। ৬৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। ইয়াসির রাব্বিও হন ব্যর্থ। ৩ রান করে মিকেরেনের বলে বোল্ড হলে ৭৬ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

ষষ্ঠ উইকেট জুটিতে লড়াই করার চেষ্টা করেন আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান। আফিফ একাই ইনিংস টেনে নিয়ে যান। ৪৪ রানের জুটি গড়েন তারা। সোহান ধীর গতির ব্যাটিং করে ১৮ বলে ১৩ রান করে আউট হন। ভালো খেলতে থাকা আফিফ ২৭ বলে ৩৮ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন। এরপর মোসাদ্দেক হোসেন সৈকতের ১২ বলে ২০ রানের ঝড়ো গতির ইনিংসে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান তোলে

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »