জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। সাকিবের নেতৃত্বে বিশ্বকাপের কাঙ্ক্ষিত সেই জয়ের পর, ম্যাচ শেষে সবচেয়ে বেশ নির্ভার মনে হচ্ছিল বাংলাদেশ অধিনায়ককে।

টাইগারদের হয়ে এর আগে সবকটি বিশ্বকাপ খেললেও, দ্বিতীয় রাউন্ডে কখনো জেতার স্বাদ নেওয়া হয়নি সাকিবের। দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে, অস্ট্রেলিয়ার মাটিতে কখনো খেলা হয়নি টি-টোয়েন্টি ম্যাচও! তাই সবমিলিয়ে ডাচদের বিপক্ষে আজকের জয় ও তাসমান সাগর পাড়ের দেশে প্রথম টি-টোয়েন্টিতে জয়ে দারুণ রোমাঞ্চিত টাইগার কাপ্তান।

টানা হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা দলের জন্য বিশ্বকাপে মঞ্চে এই জয়টা কতটা প্রয়োজনীয় ছিল, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সেটিও বোঝা গেল সাকিবের কথায়।

ক্রিকেটারদের আত্মবিশ্বাসী করে তুলতে এই জয়ের ভূমিকা উল্লেখ করে সাকিব বলেন: হ্যাঁ, একটি জয় পাওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল। ২০০৭ থেকে আমি সব বিশ্বকাপ খেলেছি। কিন্তু জয় পাইনি। এটি আমাদের মাথায় ছিল।’

সাকিব আরো বলেন: আমরা জানতাম এই উইকেটে আমাদের বোলিং আক্রমণের জন্য ১৫০ থেকে ১৫৫ রান যথেষ্ট। সেদিক থেকে আমরা ১০ রান কম করেছি। তবে আমাদের পেসাররা যেভাবে বোলিং করেছে, দুর্দান্ত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »