ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ব্যর্থ বাংলাদেশ, নেদারল্যান্ডসের লক্ষ্য ১৪৫

ক্রীড়া প্রতিবেদক »

টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার দারুণ শুরু এনে দেন। শান্ত – সৌম্য বেশ সাবলীলভাবেই ব্যাটিং করতে থাকেন৷ দলীয় ৪৩ রানের মাথায় ব্যক্তিগত ১৪ রানে ভ্যান মিকেরেনের বলে ক্যাচ তুলে ফেরেন সৌম্য। পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৪৭ /১।

শান্তও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ২০ বলে ২৫ রান করে   টিম পিঙ্গলের বলে ভ্যান বিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। থিতু হতে পারেননি ভরসার পাত্র লিটন কুমার দাসও। ব্যক্তিগত ৯ রান করে আউট হন লিটন৷ এরপর সাকিব আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। ২০ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

বৃষ্টির বাঁধায় ১৫ মিনিট খেলা বন্ধ থাকে। ৭৬ রানের মাথায় ইয়াসির রাব্বিকেও হারায় বাংলাদেশ। ১৫ ওভার শেষে বাংলাদেশের  সংগ্রহ দাড়ায় ১০৬/ ৫।  এক প্রান্ত আগলে ব্যাট করেন আফিফ। সুবিধা করতে পারেননি সোহানও। মোসাদ্দেক করেন ১২ বলে ২০ রান। ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৮ উইকেটে ১৪৪ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »