সবুজ দাস : »
মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী হিসেবে পরিচিত এলিনা শাম্মী। ভীষণ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। রায়হান রাফির পরিচালনায় সদ্য মুক্তি প্রাপ্ত ‘ জানোয়ার ‘ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন তিনি৷ বেশ কয়েকটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়ে আছেন বর্তমান সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। ক্রিকেট নিয়ে কথা বলেছেন নিউজ ক্রিকেট টোয়েন্টি ফোর ডট কমের স্পোর্টস রিপোর্টার সবুজ দাসের সঙ্গে। তারই কিছু অংশ তুলে ধরা হলো:
নিউজ ক্রিকেট: অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। তার মাঝেও বাংলাদেশের ক্রিকেট কতটা ফলো করার সুযোগ হচ্ছে ?
এলিনা শাম্মী : ক্রিকেট আমার সবচেয়ে পছন্দের খেলা। সত্যি কথা বলতে বর্তমানে কাজের ব্যস্ততা অনেক। ক্রিকেট অনেক লম্বা সময়ের খেলা৷ তাই আগের মতো ঐভাবে সময় নিয়ে দেখার সুযোগ হয়না ইচ্ছা থাকলেও। তবে স্কোর বা খেলার খোঁজ নিতে ভুল হয়না৷
নিউজ ক্রিকেট : বাংলাদেশের বিশ্বকাপে পাঁচটি ম্যাচ রয়েছে। কয়টি ম্যাচে বাংলাদেশ জয়লাভ করতে পারে বলে মনে করেন?
এলিনা শাম্মী: ঐভাবে বলতে চাইনা ভাইয়া ( হেসে) । তবে বাংলাদেশ ভালো কিছু করবে বলে আমার বিশ্বাস। কেননা এই দলটার যথেষ্ট সক্ষমতা রয়েছে। এমননা যে বাংলাদেশ বড় দলের বিপক্ষে ম্যাচ জেতেনি৷ যে দলটা একদিন জিততে পারে সে দলটা একাধিক বার জেতারও সক্ষমতা রাখে।
নিউজ ক্রিকেট: বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নিশ্চয়ই দেখেছেন৷ কাদের ওপর আপনার প্রত্যাশা সবচেয়ে বেশি থাকবে?
এলিনা শাম্মী: আমি সাকিব আল হাসানের অনেক বড় ভক্ত। তার উপর আমার প্রত্যাশা সবসময় একটু বেশি থাকে৷ সাথে লিটন দাসের সাম্প্রতিক পারফরম্যান্সও অনেকটা ভরসা করার শক্তি জোগায়।
নিউজ ক্রিকেট : বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো না৷ তাই সমালোচনাও হচ্ছে অনেক। এই ব্যাপারে আপনার মন্তব্য কি?
এলিনা শাম্মী: দেখুন আমরা খুব ইমোশনাল জাতি হিসেবে। তারা ভালো খেললে আমরা তো তাদের অনেক রেসপেক্ট করি। তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকে অনেক । প্রত্যাশা যখন পূরন না হয় তখন আমরা একটু সমালোচনা করি। কিন্তু এসব নিয়ে ক্রিকেটারদের না ভাবাই ভালো। তাদের মানসিকভাবে শক্তিশালী হতে হবে৷ সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই৷
নিউজ ক্রিকেট: যদি কখনো বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ হয়৷ সেক্ষত্রে প্রতিপক্ষ হিসেবে কাকে চাইবেন?
এলিনা শাম্মী : অবশ্যই পাকিস্তান। চাইবো পাকিস্তান অনেক বড় ব্যবধানে হারুক। আমি এর আগেও বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ মাঠে বসে দেখেছি৷
নিউজ ক্রিকেট : অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য।
এলিনা শাম্মী : আপনাকেও ধন্যবাদ। শুভকামনা রইলো বাংলাদেশ দল ও নিউজ ক্রিকেট টোয়েন্টি ফোর ডট কমের জন্য।
