ক্রীড়া প্রতিবেদক »
টি-টোয়েন্টি বিশ^কাপে নিজেদের প্রথম ম্যাচে সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অথচ হাবোর্টে টাইগারদের অনুশীলন দেখে বোঝার কোনো উপায় নেই ডাচদের বিপক্ষে সেরা কম্বিনেশন কি হতে পারে। ম্যঅচের আগে অনুশীলন দেখেল অনুমান করা যায় একাদশ কেমন হতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন ওপেনিংয়ে খেলবেন কে?
বর্তমান সময়ে বাংলাদেশ দলের সেরা ব্যাটারদের মধ্যে অন্যতম লিটন দাস। ব্যাটিং ভরসার তিনি। অথচ টাইগাদের ওপেনিংয়ের পরিকল্পনায় নেই লিটন। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসানকে এ নিয়ে প্রশ্ন করা হলে অনেকটাই রেগে গিয়েই পাল্টা প্রশ্ন করে জানতে চান লিটন ওপেন করলেই কি দল ম্যাচ জিতবে কিনা। সাকিব বলেন, ‘আপনার কি মনে হয় লিটন ওপেন করলেই বা ওপেনার ঠিক হয়ে গেলেই আমরা জিতব?’
অথচ ওপেনার হিসেবে বাংলাদেশ দলে তামিমমে পরেই লিটনের অবস্থান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে অন্তত ২০০ রান করেছেন, এমন ওপেনারদের মধ্যে ১৩২.৮০ স্ট্রাইকরেট নিয়ে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট লিটন কুমার দাসের। অথচ গত বিশ্বকাপের পর থেকে লিটনের এই পরিসংখ্যান আরও বেশি উজ্জ্বল। গত বিশ^কাপ এই বিশ্বকাপের আগ পর্যন্ত ৬ ম্যাচে ওপেন করে ১৪৯.৫৭ স্ট্রাইক রেটে ২৯.৬৬ গড়ে রান তুলেছেন লিটন। অথচ ওপেনিংয়ে কাকে খেলানো হবে খুজে পাচ্ছে না টিম ম্যানেজমন্টে!!!
