সবকিছু ভুলে স্বাভাবিক খেলাটাই খেলতে হবে: কাপালি

ক্রীড়া প্রতিবেদক »

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ^কাপের মিশন শুরু হচ্ছে সোমবার। নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স। সম্প্রতি পারফরম্যান্সের বিচারে বাংলাদেশের জন্য ম্যাচটি মোটেও সহজ হবে না। অনুশীলনের ঘাটতি, টিম কম্বিনেশন খুঁজে না পাওয়া থেকে শুরু বিভিন্ন দিক বিবেচনায় চাপের মধ্যেই রয়েছে বাংলাদেশ। সবচেয়ে বড় বিষয় টানা পরাজয়ে আত্মবিশ^াসের তলানিতে রয়েছে বাংলাদেশ দল।

শক্তির বিচারে নেদারল্যান্ডসের চেয়ে এগিয়ে বাংলাদেশ। তবুও খেলাটা যে টি-টোয়েন্টি সে কারণেই নিশ্চয়তা দিয়ে কিছুই বলা যায় না। তবে বাংলাদেশ দলের জন্য দারুণ একটা সুযোগ রয়েছে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ^কাপ মিশন শুরু করার। বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার অলোক কাপালি মনে করেন স্বাভাবিক খেলা খেলতে পারলে বাংলাদেশ সফল হবে সহজেই। নিউজক্রিকেট২৪ এর সাথে একান্ত আলাপকালে একথা জানিয়েছেন কাপালি।

কাপালি মনে করেন যে পরিকল্পনাই বাংলাদেশ করুক না কেনো মাঠে সেটার বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ কাঙ্খিত জয় পাবে। কাপালি বলেন, ‘আমাদের টার্গেট যেটা থাকব, গেম প্লান যেটা থাকবে ওটা মাঠে প্রয়োগ করলেই হবে। বেশি চিন্তা করলে সেটা হিতে বিপরীত হবে। আমরা যে সেটআপের কথা বলছি, ওপেনিং নিয়ে কথা বলছি, মিডল অর্ডার নিয়ে কথা বলছি এগুলো বাদ দিয়ে যারা খেলবে তারা শতভাগ দিলেই ভালো কিছু হবে। ওপেনিংয়ে যেই খেলুক, মিডল অর্ডারে যেই খেলুক সবাই সবার দায়িত্ব পালন করলেই সফলতা আসবে। আগে কি হয়েছে, কন্ডিশন নতুন এসব কিছু ভুলে স্বাভাবিক খেলাটা খেললেই আমাদের জন্য যথেষ্ট। কারন যারা স্কোয়াডে আছে সাবাই কিন্তু সেরা এবং সামর্থ রয়েছে ভালো করার।’

ম্যাচ পূর্ববর্তী সংবাদসম্মেলনে সাকিব জানিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটে দলের প্রয়োজনের যে কাউকে যে কোনো পজিশনে ব্যাট করতে হতে পারে। কারও নির্দিষ্ট কেনো ব্যাটিং পজিশন নেই। সাকিবের সঙ্গে একমত জানিয়ে কাপালি বলেন, ‘টি-টোয়েন্টিতে আসলে নির্দিষ্ট পজিশন বলতে কিছু নাই। হ্যাঁ ঠিক আছে ওপেনিংয়ে তিন জন আছে। লিটন-সৌম্য-শান্ত এদের মধ্যে থেকে ওপেনিং করবেন। এই পজিশনটা ঠিক রেখে বাকি পজিশনে যে কাউকে খেলতে হতে পারে।’

কাপালি মতে সাকিব-লিটন-আফিফ এই ক্রিকেটার বিশ^কাপে বাংলাদেশের মূল ভরসার নাম। এই তিনি ক্রিকেটারকে অবশ্যই পারফর্ম করতে হবে। কাপালি বলেন, ‘লিটন ওপনিংয়ে খেলুক আর তিন নম্বরে খেলুক লিটন তার খেলাটা খেলতে পারলে দল ভালো করবে। লিটন আমাদের ব্যাটিংয়ে মূল ভরসা। লিটনকেই খেলতে হবে। সাকিব আর আফিফ তো আছেই। এই তিন জনকেই খেলতে হবে। আর বাকি যারা আছে তাদের এই তিনজনকে সার্পোট দিতে হবে। আমার মনে হয় সাকিব-লিটন-আফিফ ভালো খেললেই পুরো দল এমনিতেই ভালো করবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »