জয়ের লক্ষ্যে পৌঁছাতে ভারতের দরকার ১৬০ রান

ক্রীড়া প্রতিবেদক »

টি টুয়েন্টি বিশ্বকাপের মুল পর্বের প্রথম ম্যাচে আজ মাঠে নামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত – পাকিস্তান। টস জিতে ভারত অধিনায়ক বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। দারুণ শুরু এনে দেয় ভারতের দুই পেসার ভুবনেশ্বর কুমার ও আর্শদীপ সিং।

প্রথম ওভারেই মাত্র ১ রানে আটকে রাখে পাকিস্তানকে। দ্বিতীয় ওভারের প্রথম বলেই পাক অধিনায়কে ফেরান আর্শদীপ সিং। বাবরের পর রিজওয়ানও ফেরেন  আর্শদীপের বলে ভুবনেশ্বরের হাতে ক্যাচ দিয়ে । পাওয়ার প্লেতে তাদের সংগ্রহ দাড়ায় ৩২/২।

শান মাসুদ ও ইফতেখারের জোড়া ফিফটিতে লড়াকু পুঁজি পায় পাকিস্তান। এদিন ব্যাট হাতে ব্যর্থ ছিলেন দারুণ ছন্দে থাকা নেওয়াজ৷ ২০ ওভার শেষে পকিস্তানের সংগ্রহ দাড়ায় ৮ উইকেটে ১৫৯ রান।

ভারতের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন হার্ডিক পান্ডিয়া ও আর্শদীপ সিং। ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ টি মূল্যবান উইকেট তুলে নেন আর্শদীপ। হার্ডিক ৩০ রানে তুলে নেন তিন উইকেট ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »