কোহলি বীরত্বে ম্যাচ জিতলো ভারত

ক্রীড়া প্রতিবেদক »

পাকিস্তানের দেওয়া ১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে ভারত। কিন্তু এক প্রান্ত আগলে ব্যাট করেন ভারত তাকে যোগ্য সঙ্গ দেন অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া। নিজের ৪০ রানে হার্ডিক বিদায় নিলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন কোহলি। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৫২ বলে ৮২ রানের ইনিংস খেলেন কিং কোহলি। ৪  উইকেটের জয় তুলে নেয় ভারত।

এর আগে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত অধিনায়ক। পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। শূন্য রানে বাবর ফিরে গেলে চাপে পড়ে পাকিস্তান। ১৫ রানের মাথায় সাজঘরে ফেরেন আরেক ওপেনার রিজওয়ান। ইফতেখার ও শান মাসুদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৫৯ রানের পুঁজি পায় পাকিস্তান।

বোলিংয়ে দারুণ শুরু এনে দেন ভুবনেশ্বর কুমার ও আর্শদীপ সিং। বেশ আটোসাটো বোলিং করেন তারা। পাওয়ার প্লেতে পাকিস্তানের সংগ্রহ দাড়ায় দুই উইকেটে ৩২ রান। দলের পক্ষে সমান ৩ টি করে উইকেট নেন। হার্ডিক পান্ডিয়া ও আর্শদীপ সিং।

১৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা একদম ভালো হয়নি ভারতের। ৭ রানেই দুই ওপেনারকে হারায় তারা। তিনে ব্যাটিংয়ে নামা কোহলি হাল ধরেন দলের৷ সূর্য কুমার যাদব ভালো শুরুর ইঙ্গিত দিলেও ১৫ রানে আউট হন তিনি। ৫২ বলে ৮২ রানের এক দারুণ ইনিংস খেলে দলকে জয় উপহার দেন কোহলি। ৪ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ভারত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »