সাকিবই থাকছেন বরিশালের দলনেতা

ক্রীড়া প্রতিবেদক »

বিপিএলের গত আসরে সাকিব খেলেছিলেন ফরচুন বরিশালের হয়ে৷ এবারো দল বদলাচ্ছেন না সাকিব। অধিনায়কত্বের দায়ীত্ব তার কাঁধই থাকছে৷ এক বিবৃতিতে ফরচুন বরিশাল এমনটাই নিশ্চিত করেছেন।

 

ইতোমধ্যেই তারা দলে ভিড়িয়েছেন টি – টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ক্রিস গেইলকে৷ এছাড়াও আফগান ক্রিকেটার করিম জান্নাত ও ইবরাহীম জাদরানকে দলে ভিড়িয়েছে তারা।

 

ফরচুন বরিশাল তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেন। ” আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন ক্রিস গেইল “।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »