নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা, প্রাইম ব্যাংক এর সহোযোগিতায় এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনালে তিব্র প্রতিদ্বন্দিতাপূর্ন ম্যাচে চহুতপুর মাধ্যমিক বিদ্যালয়কে ৩৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করলো আছমত আলী খান ইনস্টিটিউট, বরিশাল।

গত ১৮ এপ্রিল স্থানীয় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের আউটারে অনুষ্ঠিত ফাইনালে টসে জয়ী হয়ে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, আছমত আলী খান ইনস্টিটিউট। টপ অর্ডারদের ব্যর্থতায় এক পর্যায়ে মাত্র ৫৬ রানে ৯ উইকেট হারায় দলটি। তবে দলীয় লো অর্ডার ব্যাটার রায়হান ও অপুর দৃষ্টি নন্দন ও দায়িত্ব শীল ব্যাটিং এ নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে সব কয়টি উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে আছমত আলী খান ইনস্টিটিউট। দলের পক্ষে রায়হান ৮৭ বলে ৪২ ও অপু ৮৭ বলে ২৫ রান সংগ্রহ করে। শেষ উইকেট এ অপু ও রায়হান জুটি মোট ২১৯ মিনিট ক্রিজে থেকে এক অনন্য রের্কড স্থাপন করেন। চহুতপুরের পক্ষে নাহিদ ৩ টি উইকেট নেয়। ১২৯ রানে টার্গেট তাড়া করতে নেমে আছমত আলী খান ইনস্টিটিউট এর চৌকস বোলার অপুর বিধ্বংসী বোলিং এ ২৪ ওভারে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে যায় চহুতপুর মাধ্যমিক বিদ্যালয়। অপু ১০ ওভারে ২ মেইডিন ৩০ রান দিয়ে ৬ উইকেট নেয়। চহুতপুর এর পক্ষে সর্বোচ্চ ১৯ রান আসে আরিয়ানের ব্যাট থেকে। ম্যাচে আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন মোঃ মুন্না ও মোঃ মইন এবং স্কোরার হিসেবে ছিলেন মোঃ জহির।
