নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বেসিক ক্রিকেট কোচিং একাডেমি, বরিশালের পরিচালনায় ও
আয়োজনে, স্থানীয় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে, আজ সকাল ৯ টায় শুরু হয়েছে বিসিসিএ সিজন-১০ ক্রিকেট প্রতিযোগিতা।
বিসিসিএ এর অনুর্ধ্ব ১০,১২,১৪,১৬,১৮, বয়সের ক্রিকেটার ও নারী ক্রিকেটারদের নিয়ে মোট দলগঠিত ৬ টি দল এবার লীগ পদ্বতিতে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে।
উদ্বোধনী ম্যাচে বিসিসিএ কির্তোনখোলা দলকে ১৫ রানে হারিয়ে শুভ সূচনা করে বিসিসিএ সুপার ওয়ারিয়র্স দল।
ম্যাচে ২৩ রানে ৩২ রান ও ৪ ওভারে ২ উইকেট নিয়ে বিসিসিএ সুপার ওয়ারিয়র্স এর দলীয় অধিনায়ক তৌহিদুল ইসলাম লিমন ম্যান অপ দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
আগামীকাল একই ভেন্যু তে সকাল ৯ টায় বিসিসিএ সুপার স্টার বিসিসিএ থান্ডার্স এর মোকাবেলা করবে।
আগামী ৮ ও ৯ মার্চ সেমিফাইনাল এবং ১২ মার্চ ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি হওয়ার কথা রয়েছে।

এজাজ আল মাহমুদ সুজন
বিভাগীয় প্রতিনিধি
নিউজ ক্রিকেট টুয়েন্টি ফোর ডটকম
বরিশাল।
