কাশ্মির প্রিমিয়ার লিগকে স্বীকৃতি না দিতে আইসিসিকে চিঠি দিয়েছে ভারত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কাশ্মীরে একটি প্রিমিয়ার লিগ আয়োজন করতে চলেছে পাকিস্তান। যার নাম দেয়া হয়েছে কাশ্মীর প্রিমিয়ার লিগ (কেপিএল)। তবে ব্যাপারটি একেবারে ভালো চোখে দেখছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এতদিন তারা এই টুর্নামেন্টে অংশ না নেয়ার জন্য বিদেশি ক্রিকেটারদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। তাতেও কাজ না হওয়ায় এবার সরাসরি আইসিসির দ্বারস্থ হয়েছে ভারত। এই লিগকে স্বীকৃতি না দিতে আইসিসিকে চিঠি দিয়েছে ভারত।

এই ধরনের টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে সাবেক ক্রিকেটারদের বিধিনিষেধ আরোপ করার সুযোগ নেই দেশের ক্রিকেট বোর্ডেরও। তবে সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা হার্শেল গিবস ও শ্রীলঙ্কার সাবেক তারকা তিলকরত্নে দিলশানরা জানিয়েছেন, তাদের হুমকি পাওয়ার কথা।

কাশ্মির নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ রয়েছে। এই বিরোধের জেরে বেশ কয়েকবার যুদ্ধে লিপ্ত হয়েছে দুইদেশ। তাই এই বিরোধপূর্ণ এলাকায় লিগ আয়োজনকে স্বীকৃতি না দিতে আহবান জানিয়েছে ভারত।

আগামী ৬ আগস্ট থেকে মাঠে গড়ানোর কথা আছে এই লিগটির।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »