করোনা আক্রান্ত শেন ওয়ার্ন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্বব্যাপী করণা মহামারীর জেঁকে বসেছে মাঘের শীতের ন্যায়। গ্রাম-শহর ছাপিয়ে করোনা হানা দিচ্ছে বাযয়ো সুরক্ষিত প্রটোকলের মাঝে অবস্থানরত ক্রীড়া ব্যক্তিত্বদেরও। ইংল্যান্ডে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন সাবেক অজি কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন।

ইংল্যান্ডে ঘরোয়া টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেট প্রতিযোগিতায় লন্ডন স্পিরিট দলের প্রধান কোচ ওয়ার্ন। সেখানেই নিয়মিত কোভিড পরিক্ষার ফলাফল পজেটিভ আসে ওয়ার্নের।

তিনি ছাড়াও দলের আরও একজনের কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তিনি লন্ডন স্পিরিট দল পরিচালন সমিতির সদস্য।

১ লা আগস্ট সাউদার্ন ব্রেভের বিপক্ষে ম্যাচ শেষে অসুস্থতা বোধ করেন ওয়ার্ন। পরে তার করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার ফল পজিটিভ আসে।

দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় শেন ওয়ার্ন অবশ্য প্রথম আক্রান্ত কোচ নন। করোনায় আক্রান্ত হয়েছেন আরো একজন। ট্রেন্ট রকেটসের প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার করোনায় আক্রান্ত হয়েছিলেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »