নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ম্যাথু ওয়েডকেই অধিনায়ক ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ম্যাচ শুরুর একদিন আগে অধিনায়কের নাম ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। সম্ভাব্য অধিনায়কের তালিকায় বেশ কয়েকজনের নাম উঠে আসলেও শেষ পর্যন্ত সহ-অধিনায়ক ম্যাথু ওয়েডকেই দেওয়া হয়েছে এই দায়িত্ব।
