নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হতাশা প্রকাশ করে বিশ্বব্যাপী ভাইরাল হয়েছেন এমন মানুষ মনেহয় তিনিই প্রথম। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে গ্যালারিতে দাঁড়িয়ে হতাশার এক্সপ্রেশন দিয়ে তিনি বিখ্যাত হয়ে গিয়েছিলেন সারিম আখতার। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে কোটি কোটি মিম।
স্বভাবতই রাতারাতি হিরো বনে যাওয়া সারিম পেলেন তার চেয়েও বড় সুখবর। হংকংয়ের একটি মিউজিয়ামে জায়গা পেয়েছে এই পাক সমর্থকের হতাশা প্রকাশের ছবিটি। হংকয়ের এই জাদুঘরটি বিশ্বের প্রথম যাদুঘর, যেখানে স্থান পায় শুধু বিখ্যাত মিম গুলো মিমারদের জন্যই বানানো হয়েছে এই জাদুঘরটি।

২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ৪১ রানে হেরেছিল পাকিস্তান। সেই ম্যাচে একটি সহজ ক্যাচ ফেলে পাকি দল। তারপর সারিমের কোমরে হাত রেখে বেজার মুখে দাঁড়িয়ে থাকার ছবি ভাইরাল হয়েছিল।
তবে সর্বপ্রথম সারিমের বোন আবিষ্কার করেন, তার বড় ভাইয়ের সেই ছবি হংকংয়ের মিউজিয়ামে জায়গা পেয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সারিমের বোন লেখেন, “হংকং মিউজিয়ামে তোমাকে দেখলাম। কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারব না। তোমার জন্য আমি গর্বিত। তুমি সত্যিকারের কিংবদন্তি।” জবাবে সারিম লিখেন, “দারুণ লাগছে।”
