নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাঠে গড়াতে চলেছে ইংল্যান্ডের ঘরোয়া আসর দ্য হান্ড্রেড। আনা হয়েছে সাধারণ নিয়মের থেকে অনেক কিছু পরিবর্তন।
দ্য হান্ড্রেডে থাকছে না ব্যাটসম্যান শব্দ। ধারাভাষ্যকাররা ব্যাটসম্যানের পরিবর্তে ‘ব্যাটার’ শব্দ ব্যাবহার করবেন। ইংল্যান্ডে ঘরোয়া ক্রিকেটে প্রথমবার ডিআরএস-র ব্যবহার করা হবে। এছাড়াও থাকছে অনেকগুলো গুরুত্বপূর্ণ নিয়ম।
১. ওভার নয় বলের মাধ্যমে ইনিংসের গতিবিধি পরিমাপ করা হবে। অর্থাৎ স্লো ওভারের জন্য প্লেয়ারদের শাস্তি হবে না। শাস্তি হবে বলের হিসেবে।
২. একজন বোলার পাঁচ বল করার পর (আদতে সেটি এক ওভার) আম্পায়াররা ‘ফাইভ’ কল করবেন। পাশাপাশি একজন বোলার ৫ বলের বদলে ১০ বলও করতে পারবেন। পাঁচ বল শেষ হলে তা চিহ্নিত করার জন্য আম্পায়রা একটি সাদা কার্ডের ব্যবহার করবেন।
৩. ক্যাচ আউটের সময় নন-স্ট্রাইকার ব্যাটার আউট হওয়া ব্যাটসম্যানকে ক্রস করে গেলেও নতুন উইকেটে আসা ব্যাটসম্যানকেই স্ট্রাইক প্রান্তে যেতে হবে।
৪. গ্রুপ পর্যায়ে ম্যাচ টাই হলে দুই দলই এক পয়েন্ট করে পাবে। তবে নক আউট পর্বে ফলাফল ৫ বলের সুপার ওভারে ‘সুপার ফাইভ’ -এর মাধ্যমে নির্ধারত কর হবে। ‘সুপার ফাইভ’-এর পরেও ম্যাচ যদি টাই হয় তবে আরো একবার ‘সুপার ফাইভ’ হবে। তারপরেও ম্যাচ অমীমাংসিত হলে গ্রুপ পর্যায়ে বেশি পয়েন্ট পাওয়া দলকে বিজয়ী ঘোষণা করা হবে।
৫. প্রথমবার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহার করা হবে।
৬. যদি কোন সময়ের হিসেবে বোলিং রেটে পিছিয়ে যায় তাহলে সেই দলকে শাস্তি হিসেবে সেই সময় থেকে ৩০ গজ বৃত্তের বাইরে একটি ফিল্ডার কম রেখেই খেলতে হবে।
