গেইলের ঝড়ো ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গেইলের ঝড়ো ফিফটি, ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়।

অষ্ট্রেলিয়া বিপক্ষে তৃতীয় ম্যাচে ৬ উইকেটে জিতে ৫ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের ২ ম্যাচ বাকি রেখেই সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। ১৪২ রান তাড়া করতে নেমে ক্রিস গেইলের ঝড়ো অর্ধশতকে সহজ জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে ৩-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।

অষ্ট্রেলিয়ার দেওয়া ১৪২ রানের টার্গেটে খেলতে নেমে ১৪.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য তাড়ায় ইনিংসে প্রথম ওভারের ওভারেই আন্দ্রে ফ্লেচারের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। মিচেল স্টার্ক এর বলে মিচেল মার্শের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ফ্লেচার ৪(৩)। পরের ওভারেই জশ হ্যাজলউডকে ৪টি চার হাঁকিয়ে ঝড়ের ইঙ্গিত দেন গেইল। এরপর কিছুটা দেখেশুনে খেলেন তিনি।ইনিংসের ১১ তম ওভারে অ্যাডাম জাম্পাকে ১টি চার ও ৩টি ছক্কা হাঁকান ইউনিভার্সাল বস। আর এর মাঝেই প্রায় ৫ বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিফটি হাঁকালেন গেইল। সর্বশেষ ২০১৬ সালে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি।

গেইলের ঝড়ো ইনিংসের সমাপ্তি ঘটান রাইলি মেরেডিথ।৩৩ বলে হাফ সেঞ্চুরি পূরন করার পর ৩৮ বলে ৪ চার ও ৭ ছক্কায় ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন গেইল। ১২ ওভার শেষে দলীয় ১০৯ রানে ফিরে যান তিনি। এরের ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেলকে নিয়ে বাকি কাজ সম্পূর্ণ করেন নিকোলাস পুরান। পুরান ২৭ বলে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন। ব্রাভো ৭ বলে ৭ রান করে আউট হলেও রাসেল ২ বলে ৭ রান করে জয় নিয়েই মাঠ ছাড়েন। অষ্ট্রেলিয়ার হয়ে ৩.৫ ওভারে ৪৮ রানে ৩ উইকেট নিয়েছেন রাইলি মেরেডিথ। ৪ ওভারে ১৫ রানে ১ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক।

এর আগে ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান করেছিল অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে অষ্ট্রেলিয়াকে ভালো শুরু এনে দেন অ্যারন ফিঞ্চ এবং ম্যাথু ওয়েড। ৪.৬ ওভারে দলীয় ৪১ রানে প্রথম উইকেট হারায় তারা। ওবেদ ম্যাককয়ের বলে বোল্ড হয়ে ফরেন ম্যাথু ওয়েড ২৩( ১৬) ১২ বলে ৯ রান করা মিচেল মার্শকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ফ্যাবিয়ান অ্যালেন। ৫৮ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

 

অ্যারন ফিঞ্চ ও অ্যালেক্স ক্যারিকে একই ওভারে শিকার করে হেইডেন ওয়ালশ। ফিঞ্চ করেন ৩১ বলে ৩০ রান। ময়জেস হেনরিকসের ২৯ বলে ৩৩ রান ও অ্যাস্টন টার্নারের ২২ বলে ২৪ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়া জড়ো করে ১৪১ রান।ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওয়ালশ ২টি এবং ম্যাককয়, ডোয়াইন ব্রাভো ও অ্যালেন ১টি করে উইকেট শিকার করেন।

 

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ১৪১/৬ (২০ ওভার)
ওয়েড ২৩, হেনরিকস ৩৩, ফিঞ্চ ৩০, টার্নার ২৪;
ওয়ালশ ২/১৮, ম্যাককয় ৯/১, ব্রাভো ১৭/১, অ্যালেন ২৬/১

ওয়েস্ট ইন্ডিজ ১৪২/৪ (১৪.৫ ওভার)
সিমন্স ১৫, গেইল ৬৭, পুরান ৩২*,
মেরেডিথ ৩/৪৮, স্টার্ক ১৫/১।

ফলাফল ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জয়ী/ ম্যাচ সেরা গেইল।

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »