নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন ইয়াশপাল শর্মা। তবে আজ তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৭ টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর ৩৩৬ দিন। পাঞ্জাবে জন্ম নেওয়া ইয়াশপাল শর্মা ৭০ ও ৮০ এর দশকে ক্রিকেট খেলেছেন। ১৯৫৪ সালের ১১ আগস্ট লুধিয়ানায় জন্ম নিয়েছিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
