আইপিএল খেললে বরং দেশের জন্যই লাভ: বাউচার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আজ (২ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ। আর এ সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচ খেলেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে উড়াল দেবেন দক্ষিণ আফ্রিকার পাঁচ গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আর দেশের খেলা ফেলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে যাওয়ায় বরং দেশের জন্যই উপকার বলে মনে করছেন প্রোটিয়াদের প্রধান কোচ মার্ক বাউচার।

পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ চলবে ৭ এপ্রিল পর্যন্ত। তবে কোয়ারেন্টাইন ইস্যু পালন করার জন্য প্রথম দুই ম্যাচ খেলেই ভারতের বিমান ধরবেন আফ্রিকার পাঁচ ক্রিকেটার।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। কাগিসো রাবাদা-কুইন্টিন ডি ককরা আইপিএলে খেললে অভিজ্ঞতা বাড়বে তখন সেটা দেশের কাজে লাগতে পারবে মনে ধারণা এই কোচের।

একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাউচার বলেন,”এই সিরিজে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের অনুপস্থিতির ক্ষেত্রে দেশের জন্য বিভিন্ন উপকারিতা রয়েছে। আমরা জানি তাদের অনুপস্থিতি শুধুমাত্র কিছু সময়ের জন্য। তবে আইপিএলে খেলার জন্য খেলোয়াড়দের মুক্তি দেওয়ার ক্ষেত্রে বিসিসিআইয়ের সঙ্গে সিএসএর চুক্তি রয়েছে।”

চলতি আইপিএল দিল্লি ক্যাপিটেলসের হয়ে খেলবেন রাবাদা এবং এনরিক নরকিয়া। ডি কক খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন লুঙ্গি এনগিডিকে। আর পাঞ্জাব কিংসের হয়ে মাঠ মাতাবেন ডেভিড মিলার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »