নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্ব ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেম নিয়ে (ডিআরএস) বিতর্ক চলছে বহুদিন ধরে।ক্রিকেটে প্রযুক্তির উন্নতি হলেও কিছু কিছু ক্ষেত্রে বিতর্ক রয়েই গেছে। তার মাঝে ডিআরএসের সবথেকে বড় বিতর্কিত অংশ ‘আম্পায়ার্স কল।’ ক্রিকেটার কিংবা ক্রিকেট বিশ্লেষক সবাই এই নিয়মের সংস্কার কিংবা বাতিলের পক্ষে।
কিছুদিন আগেই ডিসিশন রিভিও সিস্টেমে (ডিআরএস) ‘আম্পায়ার্স কল’ পরিবর্তনের দাবি তুলেছিলেন কোহলি। কিন্তু কোহলির দাবিকে পাত্তা না দিয়ে আম্পায়ারস কল বহাল রেখেছে আইসিসি।
অনিল কুম্বলের নেতৃত্বে আইসিসির ক্রিকেট কমিটি, অ্যান্ড্রু স্ট্রাউস, রাহুল দ্রাবিড়, মহেলা জয়াবর্ধনে, এছাড়া ম্যাচ রেফারি রঞ্জন মাডুগালে, আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ, শ্রীলঙ্কার প্রধান কোচ মিকি আর্থারদের নিয়ে বৈঠকে এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ক্রিকেটে ভুল সিদ্ধান্ত যেন না আসে সেজন্যই ডিআরএস প্রক্রিয়া আনা হয়েছে। সেই সঙ্গে মাঠের আম্পায়ারের ক্ষমতা যাতে খর্ব না হয়, সেটাও আমরা মাথায় রেখেছি। আর এ কারণেই আম্পায়ার্স কল রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইসিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এলবিডব্লির রিভিউয়ের ক্ষেত্রে স্ট্যাম্পের উচ্চতার সীমা তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এলবিডব্লিয়ের ক্ষেত্রে বল যদি বেলসের ঠিক উপরে লাগে, তা হলেও আউট ঘোষণা করা হবে ব্যাটসম্যানকে। আগে যা বেলসের নিচের অংশ পর্যন্ত সীমাবদ্ধ ছিল। ফলে যে ডেলিভারিগুলো কেবল বেলস ছুঁয়ে যেত সেগুলো আম্পায়ার্স কলে পড়ে যেত। তাতে রিভিও টিকলেও অল-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টাত না। এছাড়া এলডব্লিউয়ের রিভিও নেওয়ার আগে ফিল্ডিং দল অন-ফিল্ড আম্পায়ারকে জিজ্ঞেস করতে পারবে, ব্যাটসম্যান শট খেলেছে কি না।
তারা আরো জানায়, ‘প্রযুক্তির সঙ্গে অনুমানের বিষয়টি মাথায় রেখে খেলার মাঠে আম্পায়ারের ভূমিকা নিশ্চিত করার জন্য ডিআরএসের উদ্দেশ্য ছিল খেলার স্পষ্ট ভুলগুলো সংশোধন করা। আম্পায়ার্স কল সেটাকে সিলমোহর প্রদান করেছে। আর সে কারণেই এটা বহাল থাকা খুব জরুরি।’
নিউজক্রিকেট / রাসেল।
