পাকিস্তান সিরিজের জন্য স্কোয়াড ঘোষনা করেছে সাউথ আফ্রিকা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে দলে নিয়মিত ক্রিকেটাররা থাকলেও আইপিএলের জন্য টি-টোয়েন্টি দলে মূল স্কোয়াড পাচ্ছে না সাউথ আফ্রিকা। যার কারনে টি টোয়েন্টি সিরিজের জন্য আনকোরা স্কোয়াড ঘোষণা করেছে সাউথ আফ্রিকা

 

দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২ এপ্রিল। পরের ম্যাচ দুইটি হবে যথাক্রমে ৪ এপ্রিল ও ৭ এপ্রিল। প্রথম ও শেষ ম্যাচটি সেঞ্চুরিয়নে ও দ্বিতীয় ম্যাচটি হবে জোহানেসবার্গে। টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ২২ সদস্যে ওয়ানডে দল ঘোষনা করেছে সাউথ আফ্রিকা।

 

ওয়ানডে স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন লিজাড উইলিয়ামস। ফিটনেসের কারণে গত বছর স্কোয়াড থেকে বাদ পড়া সিসান্দা মাগালাও ফিরেছেন এই ফর্মেটে। তবে কোন ফর্মেটেই রাখা হয়নি সদ্য সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানো সাবেক ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিসকে।

দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১০ এপ্রিল জোহানেসবার্গে। পরের ম্যাচ দুইটি হবে ১২ এপ্রিল ও ১৪ এপ্রিল। দ্বিতীয়টিও জোহানেসবার্গে ও তৃতীয়টি হবে সেঞ্চুরিয়নে। ৯ এপ্রিল থেকে শুরু হবে আইপিএল এর ১৪ তম আসর। আইপিএলে দল পাওয়া ৫ ক্রিকেটার কুইন্টন ডি কক, অ্যানরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও ডেভিড মিলারকে রাখা হয়নি টি-টোয়েন্টি স্কোয়াডে। টি টোয়েন্টি দলে নতুন মুখ মিগেল প্রিটোরিয়াস এবং প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেয়েছেন ভিহান লাবে। এই ফর্মেটেও নেতৃত্ব দিবেন টেম্বা বাভুমা।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড : টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), বিউরান হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, জানেমান মালান, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নরকিয়া, অ্যান্ডিলে ফেহশুকাইয়ো, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, জন জন স্মাটস, রাসি ফন ডার ডুসেন, জুনিয়র ডালা, লুথো সিপাম্লা, ভিয়ান মুল্ডার, সিসান্দা মাগালা, কাইল ভেরেইন, ড্যারিন ডুপাভিলন, লিজাড উইলিয়ামস।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড : টেম্বা বাভুমা (অধিনায়ক), বিওর্ন ফরচুন, বিউরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ড, রাসি ফন ডার ডুসেন, জানেমান মালান, সিসান্দা মাগালা, ডুয়াইন প্রিটোরিয়াস, তাবরেজ শামসি, লুথো সিপাম্লা, কাইল ভেরেইন, পাইট ফম বিলওন, মিগেল প্রিটোরিয়াস, লিজাড উইলিয়ামস, ভিহান লাবে।

নিউজক্রিকেট / রাসেল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »