রাবাদাকে আইপিএল খেলার অনুমতি দিলো বোর্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ওয়ানডে এবং টি-টোয়েন্টির দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সেখানে ওয়ানডে স্কোয়াডে থাকা ৫ ক্রিকেটারকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার ছাড়পত্র দিয়েছে বোর্ড।

শুধু ওয়ানডে সিরিজ খেলেই ভারতের বিমানে উঠবেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, কুইন্টন ডি কক, এনরিচ নরকিয়া এবং ডেভিড মিলার। অর্থাৎ তাদের দল পুরো মৌসুমেই পাচ্ছে তাদের।

এদিকে গত মাসে কাগিসো রাবাদা জানিয়েছিলেন, আইপিএলে খেলার চেয়ে দেশের হয়ে খেলাকেই বেশি পছন্দ করেন তিনি। প্রয়োজনে দেশকে প্রতিনিধিত্ব করে এক সপ্তাহ আইপিএল শুরুর এক সপ্তাহ পর যাবেন তিনি। কিন্তু বোর্ডই তাদের আইপিএল খেলতে অনুমতি দিয়ে দিয়েছে।

দক্ষিণ আফ্রিকান সংবাদমাধ্যম আইওএলকে দেওয়া এক সাক্ষাৎকারে রাবাদা বলেছেন,”আমার কাছে দেশ সবার আগে। আইপিএলের শুরুর সময়ে যদি পাকিস্তানের বিপক্ষে আমাদের সিরিজ অনুষ্ঠিত হয়, তাহলে আমি হয়তো আইপিএলের এক সপ্তাহ মিস করবো। ভারতে দিল্লি আমার ঘর, কিন্তু জাতীয় দলের খেলা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »