নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আফগানিস্তানের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে জিতে ১-০ সিরিজে এগিয়ে গেল জিম্বাবুয়ে।আফগানিস্তানের দেওয়া ১৭ রানের টার্গেট খেলতে নেমে ৩.২ ওভারে কোন উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে। দুই দিনেই ম্যাচের ফলাফল নিশ্চিত হয়েছে।দীর্থদিন পর সাদা পোশাকে দাপটের সাথে জিতল জিম্বাবুয়ে।
১১৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল আফগানিস্তান। ব্যাটিংয়ে নেমে দলীয় ৫ রানে ওপেনার আবদুল মালিকের উইকেট হারায় আফগানিস্তান। তারপর প্রথম ইনিংসের মতোই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পরে তারা। দলীয় ২১ রানেই ইনিংসের অর্ধেক উইকেট হারিয়ে ফেলে আফগানরা। ৮১ রানে ৭ উইকেট হারিয়ে ইনিংস ব্যাবধানে হারের শঙ্কা জাগায় আফগিনিস্তান। আফগানিস্তানের হয়ে প্রতিরোধ গড়েন ওপেনার ইব্রাহিম জাদরান। ১৪৫ বলে ১০ চারে ৭৬ এবং আমির হামজা ২১(৪৭) রানের ইনিংস খেলে ইনিংস ব্যাবধানে পরাজয় এরায় আফগানিস্তান। ৪৫.৩ ওভারে আফগানিস্তান থামে ১৩৫ রানে।
এর আগে আবু ধাবির শেখ জায়েদ স্টিডিয়ামে রৌদ্রোজ্জ্বল দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্দান্ত নেয় আফগানিস্তান। ব্যাটিং করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পরে আফগানদের ব্যাটিং লাইন-আপ। আবুধাবির এই মাঠকে বলা হয় আফগানিস্তানের ঘরের মাঠ। অথচ এই মাঠেই জিম্বাবুয়ের দুই পেসার ব্লেসিং মুজারাবানি এবং ভিক্টর নিয়াচির সামনে দাড়াতে পারে নি আফগানিস্তা। ৪৭ ওভারেই ১৩১ রানে অলআউট হয়ে জায় আফগানরা।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৭(৭০) করেছেন আফসার জাজাই, ৩১(৪১) রানের ইনিংস খেলেছেন ইব্রাহীম জাদরান। বল হাতে ৪৮ রানে ৪ উউকেট নিয়েছেন ব্লেসিং মুজারাবানি। ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন ভিক্টর নিয়াচি। ১ উইকেট করে নিয়েছেন সিকান্দার রাজা, ডোনাল ত্রিপানো এবং সেন উইলিয়ামসন।
১৩১ রানের বিপরীতে খেলতে নেমে অধিনায়ক সেন উইলিয়ামস এর সেঞ্চুরির উপর ভর করে ২৫০ রান করে অলআউট হয় জিম্বাবুয়ে। দলের হয়ে ১৭৪ বলে ১০ চারের সাহায্যে ১০৫ রান করেছেন সেন উইলিয়ামস। ৬২ বলে ৪৩ রান করেছেন সিকান্দার রাজা। ৭১ বলে ৪৪ রানের কার্যকর ইনিংস খেলেছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান রেগিস চাকাভা। আফগানিস্তানের হয়ে বল হাতে ৭৫ রানে ৬ উইকেট নিয়েছেন আমির হামজা। ৮১ রানে ২ উইকেট নিয়েছেন জহির খান। ১ উইকেট করে নিয়েছেন ইয়ামিন আহম্মাদজি এবং ইব্রাহিম জাদরান।
সংক্ষিপ্ত স্কোর ঃ আফগানিস্তান প্রথম ইনিংস ১৩১/১০(৪৭)
প্রথম ইনিংসজিম্বাবুয়ে ২৫০/১০(৭২)।
আফগানিস্তান দ্বিতীয় ইনিংস ১৩৫/১০(৪৩.৩)
জিম্বাবুয়ে ১৭/০(৩.২)
ফলাফল জিম্বাবুয়ে উইন বাই ১০ উইকেট।
ম্যাচ সেরা সেন উইলিয়ামস।
