নিজের ভুল নিজে বুঝতে পেরেছেন ওয়ার্নার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইঞ্জুরি থেকে পুরোপুরি সুস্থ না হয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নেমেছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। আর পুরোপুরি সুস্থ না হয়ে খেলতে নামাটা এক প্রকার ভুল ছিলো তার কাছে।

ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে মাঠে নামার আগেই অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছিল পুরোপুরি ফিট নন ওয়ার্নার, তবুও তৃতীয় টেস্ট খেলতে মাঠে নামবেন তিনি। সেই সিরিজে ওয়ার্নার ফিরলেও সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। দীর্ঘদিন পর তাই বেশ হতাশা নিয়েই বললেন চোট নিয়ে খেলতে নামাটা ভুল ছিল তার।

তিনি বলেন,“ইঞ্জুরি নিয়ে শেষ দুই টেস্ট খেলার সিদ্ধান্ত আমারই ছিল। তখন মনে হয়েছিল এই মুহূর্তে ছেলেদের পাশে থেকে দলকে সাহায্য করা প্রয়োজন। তবে এখন মনে হচ্ছে তখন ইঞ্জুরি নিয়ে মাঠে নামা উচিত হয়নি আমার। চোট নিয়ে যে অবস্থায় আছি, সেটি আমাকে আরও পিছিয়ে দিয়েছিল।”

শেষ দুই টেস্টের চার ইনিংসে তার রান ছিল- ৫,১৩,১,৪৮। ওয়ার্নার জানান, তখন যদি নিজের কথা ভাবতেন তাহলে টিম ম্যানেজমেন্টকে ‘না’ বলতেন তিনি।

এ বিষয়ে তার ভাষ্য,“তখন যদি নিজের কথা ভাবতাম তাহলে হয়তো না বলতাম। কিন্তু তখন মনে হয়েছিল, এই মুহূর্তে দলের আমার প্রয়োজন এবং ওপেন করতে পারলে দলের জন্যই মঙ্গল।”

এর আগে ক্রিকেটের যেকোন এক ফরম্যাট থেকে অবসর নেওয়ার কথা ভাবলেও আপাতত সেই চিন্তা থেকে দূরে সরে এসেছেন ওয়ার্নার। তিনি চান অস্ট্রেলিয়ার জার্সিতে আরও কয়েক বছর খেলতে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »