বদ্ধ ঘর থেকে মাঠে যেতে মরিয়া মিঠুন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনার পর ঘরের মাঠে সিরিজ দিয়েই ক্রিকেটে ফিরেছিল বাংলাদেশ। বায়ো ব্যাবলের মধ্যে থাকলেও স্বাগতিক দল হিসাবে ছিল না কোন বাধ্যবাধকতা। মুক্ত বিহঙ্গের মতোই ঘুরে বেরিয়েছিল টাইগার খেলোয়াড়রা। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। বাংলাদেশ দল রয়েছে নিউজিল্যান্ড সফরে। তাই নিয়ম অনুযায়ী
নিউজিল্যান্ডে কঠোর কোয়ারেন্টিন মানতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। প্রথম তিন দিন হোটেল রূমে থাকতে হয়েছে। মেলেনি রুম থেকে বের হবার সুযোগ। ৩ তিন দিন পর ৩০ মিনিটের জন্য বের হওয়ার সুযোগ পেয়েছেন। ইতিমধ্যেই প্রথমিক পর্বের কোয়ারান্টাইন শেষ হয়েছে। এখন আর মাঠে যেতে বাধা নেই তাদের। এই বদ্ধ জীবন থেকে অনুশীলনে ফিরতে মুখিয়ে আছেন মোহাম্মদ মিঠুন।

মহামারী করোনভাইরাসের বিস্তার প্রতিরোধে নিউজিল্যান্ড সফরে গিয়ে কঠিন সব নিয়মকানুন মেনে চলতে হয়েছে বাংলাদেশ ক্রিকেটারদের। তবে আস্তে আস্তে শিথিল হচ্ছে নিয়ম। তৃতীয় ধাপের করোনা টেস্টেও প্রত্যেকের করোনা পরীক্ষার ফলফল নেগেটিভ আসায় অনুশীলনে ফিরতে আর বাধা নেই বাংলাদেশের। বুধবার প্রথমবারের মতো জিম করেছেন ক্রিকেটাররা। কাল থেকে শুরু হবে অনুশীলন।

রুম থেকে মাঠে ফিরতে পারার আনন্দ ছুয়েঁ গেছে টাইগারদের। এ যেন খাঁচা থেকে মুক্তি পাওয়ার তীব্র ইচ্ছে পূরন হতে যাচ্ছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বদ্ধ রুম থেকে অনুশীলনে ফেরা নিয়ে মোহাম্মদ মিঠুন বলেন, “এতদিন আমাদের চলাচলে অনেক সীমাবদ্ধতা ছিল। আস্তে আস্তে জিনিসগুলো এখন স্বাভাবিক হচ্ছে। আজকে আমরা জিম করার সুযোগ পেয়েছি। প্রায় এক সপ্তাহ পরে জিম ব্যবহার করতে পেরে ভালো লাগছে।।”

কাল থেকে মাঠে যাওয়ার সুযোগ পাওয়া যাবে- এটি ভেবেই আনন্দিত মিঠুন। তিনি বলেন, “এ ব্যাপারে অনেক বেশি রোমাঞ্চিত। ঘরের ভেতর থাকাটা আসলেই কষ্টকর। এখানে খুব একটা কিছু করার নাই ঘরের ভেতর থেকে। তাছাড়া আমরা একটা সিরিজ খেলতে এসেছি। আমরা কালকে থেকে মাঠে যেতে পারব- এটা ভাবতেই আলাদা ভালো লাগা কাজ করছে। ইনশাল্লাহ, আমরা কাল যখন ক্রিকেট অনুশীলনে ফিরব তখন আস্তে আস্তে আমরা সব কিছু মানিয়ে নিতে পারব।”

আগামী ২০ মার্চ মাঠে নামবে দুই দল। প্রথমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং এরপর তিন ম্যাচের টি-২০ সিরিজে মাঠে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »