জাকির মামুন »
শ্রীলংকা সফর স্থগিত হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ ‘ এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফেরায় ক্রিকেট৷ বিসিবির এমন দুরদর্শি সিদ্ধান্ত ও আয়োজন সফলভাবে সমাপ্ত করায় স্বাগত জানিয়েছে ক্রিকেটঅনুরাগীরা৷ এইদিকে স্থানীয় প্রতিভাবান ক্রিকেটারদের কথা মাথায় রেখে দীর্ঘদিন থেকে পরিকল্পনা আঁকতে থাকেন দুইবারের বিপিএল শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্স তত্ত্বাবধায়নে পরিচালিত কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি৷
অবশেষে পরিকল্পনার আনুষ্ঠানিক রুপ দিলেন তারা৷
আগামীকাল ২৮ অক্টোবর(বুধবার ) থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির উদ্যোগে চারদিন ব্যাপী কন্ডিশনিং ক্যাম্প শুরু হতে যাচ্ছে৷ এই ক্যাম্পটি কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে৷ এই উপলক্ষে সোমবার রাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি মাঠে ট্রফি ও জার্সি উন্মোচন করেন একাডেমির সভাপতি গোলাম সারওয়ার৷
উন্মোচন অনুষ্ঠানে একাডেমি সভাপতি গোলাম সারওয়ার জানান, ‘ চারদিনব্যাপী কন্ডিশনিং ক্যাম্প উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমি মাঠে বেশ কিছুদিন ধরে কয়েক’শ খেলোয়াড় অনুশীলন করে যাচ্ছে৷ এদের মধ্যে ৪০ জন সিনিয়র খেলোয়াড়ের মধ্যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যার তিনটি একদিনের ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ৷ খেলোয়াড়দের ভুলত্রুটি ধরিয়ে দিতে চট্টগ্রাম বিভাগীয় প্রধান কোচ মমিনুল হক কাজ করবে বলে তিনি জানান৷
তিনি বলেন, ‘ভিডিও এনালাইসিস এর মাধ্যমে খেলোয়াড়দের খুঁটিনাটি সমস্যাগুলো চিহ্নিত করে পরবর্তীতে জাতীয় পর্যায়ের কোচদের নিয়ে মানোন্নয়ন করা হবে ৷ চট্টগ্রাম বিভাগীয় প্রধান কোচ মমিনুল হক ভিডিও এনালাইসিস এর প্রধান হিসেবে কাজ করবেন৷’
নিজেদের মধ্যে চারটি ম্যাচ বুধবার ,শুক্রবার ,শনিবার ও সোমবার (২৮,৩০,৩১অক্টোবর ও ২ নভেম্বর ) অনুষ্ঠিত হবে ৷
ক্যাম্পিং সম্পর্কে জানতে চাইলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর চেয়ারপারসন নাফিসা কামাল সাংবাদিকদের বলেন, ‘আমার বাবা( অর্থমন্ত্রী) আ হ ম মুস্তফা কামাল যেভাবে বাংলাদেশ ক্রিকেটের মানোন্নয়ন করছেন আমিও তার অনুপ্রেরণা এবং দিকনির্দেশনা মেনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাডেমির মাধ্যমে তৃণমূল পর্যায়ে খেলার মানোন্নয়ন করে যাচ্ছি৷ কুমিল্লা হতে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করার চেষ্টা করছি৷ খেলোয়াড়দের মাঝে আত্মবিশ্বাস ও মনোবল সৃষ্টি জন্য করোনাভাইরাস এর সময় কন্ডিশনিং ক্যাম্প এর উদ্যোগ নেয়া হয়েছে৷ খেলা পরিচালনা করতে গিয়ে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই৷’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমীর সমন্বয়কারী আতিকুর রহমান৷
এ সময় কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম ,কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা ভিপি কামরুল হাসান শাহীন,অর্থমন্ত্রীর এপিএস মিজানুর রহমান ,নাজমুল হাসান সর্দারসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন৷
নিউজক্রিকেট / জাকির মামুন
