আইপিএলে মুখোমুখি দিল্লী-হায়দ্রাবাদ

নিউজ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের আজকের একমাত্র ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দিল্লী ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ।

 

আজকের ম্যাচে জয় পেলেই প্রথম দল হিসেবে এবারের আসরের প্লে অফ নিশ্চিত করবে দিল্লী অপরদিকে প্লে অফের লড়াইয়ে আজকের ম্যাচ জয়ের বিকল্প নেই হায়দ্রাবাদের। ১১ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্টস নিয়ে তিনে দিল্লী ও সমান সংখ্যক ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্টস টেবিলের সাতে অবস্থান করছে হায়দ্রাবাদ।

 

একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই দিল্লী ক্যাপিটালসে। তবে তুষার দেশপান্ডের পরিবর্তে মোহিত শর্মা কিংবা হার্শাল প্যাটেলকে দেখা যেতে পারে। অপরদিকে, পরিবর্তনের সম্ভাবনা নেই হায়দ্রাবাদের একাদশেও! আব্দুল সামাদের বলদী আভিষেক শর্মার দলে ঢোকার ক্ষীন সম্ভাবনা রয়েছে। এছাড়া অপরিবর্তিত দল নিয়েই নামছে দু’দল।

 

 

সম্ভাব্য একাদশ দিল্লীঃ শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিশাব পান্ট (উইকেটরক্ষক), মার্কাস স্টোয়েনিস, শিমরন হেটমায়ার, আক্সার প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিজো রাবাদা, এনরিচ নর্কিয়া ও হার্শাল প্যাটেল।

সম্ভাব্য একাদশ হায়দ্রাবাদঃ ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মানিষ পান্ডে, ভিজয় শংকর, প্রিয়ম গার্গ, আভিষেক শর্মা, জেসন হোল্ডার, রাশিদ খান, টি নাটারজান, সান্দিপ শর্মা ও খালিল আহমেদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »