বিগ ব্যাশ খেলা হচ্ছে না ভিলিয়ার্সের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনা প্রকোপ কাটিয়ে সামনেই বসতে যাচ্ছে বিগ ব্যাশের আসন্ন আসরে খেলা। তবে এ আসরে খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ব্রিসবেন হিটের সঙ্গে আসন্ন আসরের জন্য চুক্তি থেকে সরে এসেছেন সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যান।

শুরুর ম্যাচ গুলোই তার খেলার বিষয় নিয়ে সবকিছু ঠিকঠাক মতো চলছিল কিন্তু পরবর্তীতে বেশ কিছু জটিলতার কারণে তাদের পরিকল্পনাই শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন ব্রিসবেনের হেড কোচ ড্যারেন লেহম্যান। ডি ভিলিয়ার্সের ও তার স্ত্রীর এমন সুন্দর সময়ের জন্য সন্তুষ্ট।

লেহম্যান বলেন,’‘প্রথমদিকে তার ফিরে আসার বিষয়গুলো ঠিকঠাক মনে হয়েছিল। কিন্তু সেখানে কয়েকটি কারণ উদ্ভূত হয়েছে যা সকলের পরিকল্পনা পরিবর্তন করেছে। প্রধান সমস্যা হচ্ছে কোভিড-১৯ সময়ে আন্তর্জাতিক ভ্রমণ। খুব শীঘ্রই এবি এবং তার স্ত্রী ড্যানিয়েল তাদের তৃতীয় সন্তানের প্রত্যাশা করছেন। স্বাভাবিকভাবেই আমরা তাদের জন্য খুবই খুশি। আগামী কয়েক মাস তাদের জন্য খুব বিশেষ সময়।’’

গত আসরে খুব একটা নজরকাড়া ভালো পারফর্ম করতে পারেননি ডি ভিলিয়ার্স। ৬ ম্যাচে ২৪.৩৩ গড়ে করেছিলেন মাত্র ১৪৬ রান। তবে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে বেঙ্গালুরুর হয়ে ব্যাট হাতে দারুণ সময় পার করছেন তিনি। ১১ ম্যাচে ৩২৪ রান করেছেন এই তারকা ক্রিকেটার।

ভবিষ্যতে তাকে দলে নিতে তার সঙ্গে যোগাযোগ রাখছেন টিম ম্যানেজম্যান্ট। এ বিষয়ে লেহম্যান বলেন,’‘আমরা তার সঙ্গে যোগাযোগ রাখব। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে তিনি দুর্দান্ত খেলছেন। সুতরাং স্পষ্টতই পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন আমরা তার সঙ্গে কাজ করতে চাই।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »