“কোহলি আর রোহিত ছাড়া ভারতীয়  দলে আদর্শ ক্রিকেটার নেই”-যুবরাজ!

রীম রহিম »

যুবরাজ সিং ভারতের ২০১১ সালের বিশ্বকাপ জয়ে রেখেছিলেন অনবদ্য ভূমিকা।  প্রায় সব ম্যাচে ব্যাটে বলে ছিলেন উজ্জ্বল।  টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই হয়েছিলেন ম্যান অফ দ্যা টুর্নামেন্ট।

সম্প্রতি যুবরাজ বলেন, ‘বর্তমান ভারতীয় দলে কোহলি আর রোহিত ছাড়া অনুসরণ করার মত কোনো  ক্রিকেটার নেই।‘ রোহিত শর্মার সাথে ইন্সটাগ্রামের আড্ডায় এ কথা বলেন তিনি।

রোহিতের সাথে কথার  প্রসঙ্গে যুবরাজ বলেন, ‘আমরা যখন ভারতীয় দলে খেলতাম তখন দলে সুশৃঙ্খল সিনিয়র খেলোয়াড় ছিলেন অনেক।  সামাজিক যোগাযোগ মাধ্যম ছিলো না,  ফলে মন অন্যদিকে যেতোনা।  আমরা সিনিয়রদের থেকে অনেক শিখেছি।‘

কিন্তু এখন দলে মাত্র জন যারা নিয়মিত সব ফরমেটে খেলে। কোহলি আর রোহিত ছাড়া দলে অনুসরণ করার মত কেউ নেই।‘ সাথে যোগ করেন তিনি।

যুবরাজ মনে করেন ভারতীয় দলে ঠিকে থাকতে হলে পরিশ্রম ছাড়া বিকল্প নেই। তিনি বলেন, ‘ভারতীয় দলে আরো দশ বছর খেলতে পরিশ্রম করতে হবে। জাতীয় দলে খেলে সবাই চাইবে নিজের সুনাম ধরে রাখতে।‘

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »