কে এম আবু হুরায়রা »
করোনার এই সময় স্থবির সারা বিশ্ব। ঘরে বসে সময় যেন কাটাতেই চায়না। মন বলছে আবারো উড়াল দেই বাইরের দুনিয়ায়। ক্রীড়া প্রেমীদের জন্য এখন সব থেকে দুঃসময় চলছে। যাদের দিন কাটতো টিভি বা মাঠে ঘাটে খেলাধুলা করে বা খেলা দেখে তারাই কিনা আজ ঘরে বসে বোর হচ্ছে। তবে বিভিন্ন অনলাইন পোর্টালসহ আইসিসি এখন ক্রীড়া প্রেমীদের বিভিন্ন ভাবে উন্মাদনায় মাতিয়ে রাখতে বিভিন্ন আয়োজন করেন অনলাইনে।
বর্তমানে ইএসপিএন ক্রিকইনফো সেরা টি২০ ক্রিকেটার নির্বাচন করছেন দর্শক ভোটের মাধ্যমে। ১৬ রাউন্ডের এই ভোটের মাধ্যমে নির্বাচিত হবে সেরা টি২০ ক্রিকেটার। টি২০ ক্রিকেটের সেরা কে? সাকিব না কোহলি? পোলার্ড নাকি অ্যারন ফিঞ্চ? নির্বাচন করতে ভোট চলছে তাদের ওয়েবসাইটে। আগামী ১০’ই এপ্রিল সন্ধ্যা ৬’টা পর্যন্ত চলবে এই ভোট।
সাকিব আল হাসানঃ সাকিব আল হাসান টি২০ ক্রিকেটে ২১.০৫ গড়ে এবং ১২২.১১ স্ট্রাইক রেটে ৪৯৭০ রান করেন। শুধু ব্যাটিং নয় বোলিংয়েও ক্ষুরধার মস্তিষ্কের সাক্ষর রেখেছেন বরাবরই। টি২০ ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৩৫৪টি ইকোনমিও ঈর্ষনীয় ৬.৮৯। সাকিব আল হাসান বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সর্বোচ্চ উইকেট শিকারি এবং বিগ ব্যাশের সর্বোচ্চ বোলিং ফিগারের মালিক৷ টি২০ ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান। তার উপরে অবস্থা শুধু লাসিথ মালিঙ্গা এবং শহীদ আফ্রিদির।
ভিরাট কোহলিঃ টি২০ ক্রিকেটে তার রান সংখ্যা ৮৯০০ যার গড় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ ৪১.৯৪। ভিরাট কোহলিই একমাত্র ক্রিকেটার যার ৫’হাজারের অধিক রান আছে তাও চল্লিশোর্ধ্ব গড়ে। স্ট্রাইক রেট ১৩৪.৫৬।
