শোয়েব আক্তার »
বিশ্ব ক্রিড়াঙ্গনকে একেবারে নাড়িয়ে দিয়েছে নোভেল করোনা ভাইরাস-১৯। একের পর এক বড় বড় প্রতিযোগীতা গুলো বাতিল বা সময় পরিবর্তন করে দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্যান্য খেলার মতো ক্রিকেট বিশ্বে ও বেশ সমীহের চোখে পর্যবেক্ষনে রাখা হয়েছে করোনা ভাইরাস কে। আইপিএল পেছানো এবং শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজ বাতিলের পর এবার বাতিল হয়ে গেলো ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি দুই ওডিআই ম্যাচ ও।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এক বিবৃতির মাধ্যমে সিরিজের বাকি ম্যাচ দুটি বাতিল ঘোষণা করে। এর আগে ধর্মশালায় গতকাল সিরিজের প্রথম ওডিআই ম্যাচটি বৃষ্টির কারণে মাঠে গড়ায় নি। স্বাস্থ্য নিরাপত্তার কারণে প্রথম ম্যাচে ফাঁকা গ্যালারিতে ম্যাচ আয়োজন করতে টিকিট বিক্রি করে নি ভারতীয় ক্রিকেট বোর্ড।
সিরিজের বাকি ম্যাচ দুটি যথাক্রমে লাখনৌ ও কলকাতায় হওয়ার কথা ছিল। দ্বিতীয় ম্যাচ খেলতে দল দুটি লাখনৌতে ও পৌঁছে গিয়েছিল। এর মাঝে হঠাৎ করেই ম্যাচ দুটি বাতিল করে দিল ভারতের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এর আগে এক বিশেষ ঘোষনায় ফ্যাঞ্জাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লিগের সবচেয়ে জমজমাট আসর আইপিএল ও সাময়িক স্থগিত করে দেয় বিসিসিআই। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ১৫ এপ্রিলের আগে আইপিএল অনুষ্ঠিত হবে না।
