মুশফিকের হাতে চ্যাম্পিয়ন দলের নেতৃত্ব

নাফিসুল হক »

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের গত বারের চ্যাম্পিয়ন আবাহনী । এইবার তাদের লক্ষ্য শিরোপা ঘরে তুলা । দলও গড়েছেন অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে। এইবার আবাহনীর নেতৃত্বভার পড়েছে মুশফিকুর রহিমের উপর। জাতীয় দলের তারকা ব্যাটসম্যান ফর্মে আছেন অনেক দিন ধরেই। সদ্য শেষ হয় জিম্বাবুয়ে সিরিজেও ছিলেন সফল। আবাহনীর অধিনায়কত্ব পেয়ে অনেক উচ্ছাসিত তিনি। জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান এর কাছে দলের প্রত্যাশা অনেক বেশি। প্রত্যাশা পূরণের জন্য প্রস্তুত তিনি। গত আসরে একদম ”হট ফেভারিট” এর তকমা নিয়ে টুর্নামেন্টে এসেছিল আবাহনী এবং ফলশ্রুতিতে শিরোপাও ঘরে তুলেছে।

এই বিষয়ে মুশফিক বলেন ”এইরকম একটা দলে খেলা বিশেষ সম্মানের। চ্যাম্পিয়ন দলের অংশ হওয়া সবসময় আনন্দের। আবাহনী বেশ কয়েকবার ডিপিএল শিরোপা ঘরে তুলেছে।আমি সত্যিই খুশি যে একটা চ্যাম্পিয়ন দলের অংশ হতে পারছি।
অধিনায়কত্বের প্রসঙ্গে তিনি বলেন ” দলকে যেহেতু নেতৃত্ব দিবো সেহেতু সামনে থেকেই নেতৃত্ব দেওয়া চেষ্টা করবো। গত বছরের মতো এই বছরও যেন শিরোপা ঘরে আনতে পারি সেই লক্ষ্যেই মাঠে নামবো।

তবে মুশফিক মনে করেন শিরোপা জয়ের পথ এতটাও সহজ হবে না। সব দলই ভারসাম্যপূর্ণ। জমজমাট একটা টুর্নামেন্ট হবে এই প্রত্যাশা আবাহনীর অধিনায়কের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »