সাকিব শাওন »
করোনা ভাইরাসের জন্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার চলতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দর্শক বিহীন ম্যাচ চলবে এমন সিধান্ত করা হয়েছিলো। তবে ঠিক পুরোপুরি দর্শকবিহীন করা যায়নি সিরিজের প্রথম ম্যাচের গ্যালারি।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) এক স্ট্যান্ডে জোরে হাঁক দেয়ার ভঙ্গি করে বসে আছেন অস্ট্রেলিয়ার ঐতিহাসিক দর্শক স্টিফেন হারল্ড গাস্কোইগ্নে। যিনি অধিক পরিচিত ‘ইয়াব্বা’ নামে। অবশ্য তিনি জীবিত অবস্থায় নয়, ইয়াব্বার মূর্তি একমাত্র দর্শক হিসেবে গ্যালারিতে বসে দেখছেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে।
এছাড়া চলতি বছরের এপ্রিলে বাংলাদেশের পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হওয়া অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সারা বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসের কারণে এই সিরিজ সম্ভব হওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে।বিসিবি এখনো কিছু জানায়নি তবে কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিক ভাবে সব জানা যাবে।
করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব ব্যাপী সব খেলার ইভেন্ট পেঁছানো হয়েছে,শঙ্কায় রয়েছে সব খেলা,এছাড়া ফুটবলে লা-লীগা ২ সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। ইতালিতে রেড এলার্ট জারি করার কারণে সব ধরণের ফুটবল ম্যাচ আপাতত স্থগিত আছে।
ইউরোপের পাশাপাশি এশিয়ার সব ধরণের ইভেন্ট আপাতত বন্ধ আছে। আর মূলত এই ভয়ংকর করোনা ভাইরাসের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ডেট পিঁছিয়েছে।
