নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিলেট টেস্টের প্রথম দিনটা ছিল রঙিন, আবার কিছুটা হতাশারও। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বোলাররা নিয়মিত উইকেট তুললেও, একের পর এক ক্যাচ মিসে হাতছাড়া হয় আরও ভালো সুযোগ। দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২৭০ রানে দিন শেষ করেছে আইরিশরা।
টসে জিতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। শুরুটা ভালো ছিল না—প্রথম ওভারেই হাসান মাহমুদের দুর্দান্ত ডেলিভারিতে ফিরতে হয় অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে। কিন্তু এরপরই পল স্টার্লিং ও ক্যাডে কারমাইকেলের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় অতিথিরা। দুজনেই তুলে নেন ফিফটি। মাঝে উইকেট পড়লেও, শেষ দিকে কার্টিস ক্যাম্ফার ও লরকান টাকার দারুণ জুটি আইরিশ ইনিংসকে ভরসা দেয়। ইনিংসের শেষ দিকে ব্যারি ম্যাককার্থি ও জর্ডান নেইলের ছোট কিন্তু কার্যকরী পার্টনারশিপে ২৭০ রানে থামে তাদের প্রথম ইনিংস।
তবে এই স্কোরে পৌঁছাতে পারার পেছনে বড় কারণ বাংলাদেশের ফিল্ডিং ত্রুটি। দিনের মধ্যে একাধিক সহজ ক্যাচ ছেড়েছেন ফিল্ডাররা, যা নিয়ে ম্যাচ শেষে মুখ খুলেছেন পেসার হাসান মাহমুদ।
সংবাদ সম্মেলনে হাসান বলেন:
টা পার্ট অব দ্য গেম—ক্যাচ মিস হতেই পারে। আমরা বিষয়টাকে পজিটিভভাবে দেখি, সুযোগ তৈরি হচ্ছে এটাও ভালো দিক। একটু খারাপ লাগে অবশ্য, তবে সবাই চেষ্টা করছে উন্নতি করার। ফিল্ডিংয়ে সবাই খুব পরিশ্রম করছে। আশা করি সামনে এমন ভুল কমে যাবে।”
দিন শেষে বোঝা যায়—ক্যাচ মিসের হতাশা থাকলেও, ম্যাচে এখনো ভালো অবস্থানেই আছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে বোলাররা যদি শুরুর দিকেই বাকি দুই উইকেট তুলে নিতে পারেন, তাহলে টাইগারদের জন্য সামনে উজ্জ্বল সম্ভাবনা।
