প্রমাণ লোপাট নাকি ভয় দেখানো? নারী ক্রিকেটে শুরু নতুন বিতর্কের অধ্যায়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জাতীয় নারী ক্রিকেট দলের চলমান বিতর্ক পুরো দেশের ক্রীড়াঙ্গনকে কাঁপিয়ে দিয়েছে। বিশ্বকাপ খেলে ফিরে আসা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ক্লান্ত থাকার কথা বলে বিশ্রাম নিয়েছিলেন চলতি নারী এনসিএল থেকে।এবং কি চলতি এনসিএলের কোথাও তিনি নেই। ক্লান্তির কথা বলে বিশ্রাম নিলেও সম্প্রতি এনসিএলের ম্যাচ চলাকালীনই বিকেএসপিতে হাজির হয়েছেন জ্যোতি। কিন্তু সেখানে তিনি শুধু খেলোয়াড়দের সঙ্গে কথা বলেননি, ড্রেসিং রুমে জুনিয়রদের মোবাইল চেক করার মতো ঘটনা ঘটিয়েছে। অনেকেই প্রশ্ন করছেন, এটা কি খেলোয়াড়দের ভয় দেখানোর চেষ্টা, নাকি সত্যটা লোপাট করার জন্য?

সম্প্রতি সময়ে সাবেক অধিনায়ক জাহানারা আলম তার সাথে ঘটে যাওয়া যৌন হয়রানি ও প্রমাণ লোপাটের অভিযোগ সামনে এনেছেন। তার দাবি, দলের ভেতরে সিন্ডিকেটের কারণে খেলোয়াড়দের ওপর দমনমূলক চাপ ছিল। কেউ সত্য বলতে সাহস পায়নি। সাবেক খেলোয়াড় লতা মন্ডলও এই বিষয়গুলো জানেন। যদি তিনি অভিযোগ অস্বীকার করেন, তাহলে বিষয়গুলো জ্যোতি-সিন্ডিকেটের কাজ হিসাবেই ধরা হবে।

আরেক সাবেক নারী ক্রিকেটার রুমানা আহমেদ বলেছেন, সিনিয়র-জুনিয়র গ্রুপিং এবং পক্ষপাতের কারণে অনেক খেলোয়াড় মুখ খুলতে পারেনি। জুনিয়রদের ওপর প্রভাব এবং ধমকি, সেটাই ছিল তাদের নীরব থাকার বড় কারণ। এভাবে দলের মধ্যে অনৈতিক পরিস্থিতি তৈরি হলে শুধু পারফরম্যান্সই ক্ষতিগ্রস্ত হয় না, ভবিষ্যৎ প্রজন্মের নারী খেলোয়াড়দের জন্যও সংকেত যায়।

এ অবস্থায় ভুক্তভোগী খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে তাদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা জরুরি। বিসিবি ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু জনগণ আশা করছে দ্রুত ও স্বচ্ছ তদন্ত হবে এবং দোষীদের যথাযথ শাস্তি দেওয়া হবে।

এ ঘটনা পুরো দেশের জন্য সতর্কবার্তা—নারী ক্রিকেটারদের নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »