বিসিবি নির্বাচনে জয়ী পরিচালকদের তালিকা প্রকাশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন শেষ হয়েছে। আজ সোমবার (৬ অক্টোবর) সকালে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত রাজধানীর এক পাঁচতারকা হোটেলে চলে ভোটগ্রহণ। ভোট শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে পরিচালকদের নাম।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনয়ন পেয়েছেন আরও দুইজন, অর্থাৎ মোট ২৫ সদস্য নিয়ে গঠিত হলো নতুন পরিচালনা পর্ষদ।

ক্যাটাগরি-১ (বিভাগীয়):
ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল,
চট্টগ্রাম থেকে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর,
খুলনা থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান,
বরিশাল থেকে সাখাওয়াত হোসেন,
সিলেট থেকে রাহাত শামস,
রাজশাহী থেকে মোখলেসুর রহমান এবং
রংপুর থেকে হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি-২ (ক্লাব প্রতিনিধি):
ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে বিজয়ী হয়েছেন ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান এবং নাজমুল ইসলাম।

ক্যাটাগরি-৩ (অন্যান্য প্রতিষ্ঠান ও সাবেক ক্রিকেটার):
এই বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোনীত প্রার্থী দেবব্রত পালকে পরাজিত করে বিজয়ী হন।

এনএসসি মনোনীত:
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে পরিচালক হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

নির্বাচিত মোট ২৫ পরিচালকই এখন ভোট দেবেন বিসিবির সভাপতি ও দুই সহ-সভাপতি নির্ধারণে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »