নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বরিশালে বিপিএলের ১ টি ম্যাচ হলেও দেখতে চাই ,,মাঠ পরিদর্শন করতে এসে অনেকটা আশ্বাস দিয়ে গেলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন ।
আজ বিকেল ৫ টায়, স্থানীয় কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের সামগ্রিক কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করেন মাননীয় উপদেষ্টা। এ সময় তিনি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের মাঠ ,,প্যাভিলিয়ন ,, ফ্লাড লাইট,, আউটফিল্ড ,,চেয়ার সেটিং সহ সামগ্রিক কাজের অগ্রগতি সরজমিনে তদরকি করেন। মাননীয় উপদেষ্টা এ সময় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে জোড় তাগিদ দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বরিশালের সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি,, জনাব ,, দেলোয়ার হোসেন , জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা জনাব সাইদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মহিউদ্দিন রুবেল,, বেসিক ক্রিকেট কোচিং একাডেমি বরিশালের পরিচালক ও প্রধান কোচ, এজাজ আল মাহমুদ সুজন, ক্রীড়া সংগঠক তানভীর আহমেদ চৌধুরী মিঠু সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
