এবার পাকিস্তানের কাছে সিরিজ হারল বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৫৭ রানে হেরেছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২০১ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৪৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

বাংলাদেশের জন্য ম্যাচটা ছিল সিরিজে টিকে থাকার জন্য বাঁচা-মরার। কিন্তু লাহোরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্স দেখে মনে হয়েছে বাঁচতে নয় বাংলাদেশ যেন মরার জন্যই মাঠে নেমেছিল

২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তানজিদ তামিমের ব্যাটে ঝড়ো সূচনা পায় বাংলাদেশ। তবে ইমন ৮ রান করে আউট হলে ভাঙ্গে ৪৪ রানের উদ্বোধনী জুটি। পরের ওভারে তানজিদ ১৯ বলে ৩৩ রান করে আউট হন। আর অধিনায়ক লিটন ৬ রান করে আউট হলে পাওয়ার প্লেতে বাংলাদেশ ৩ উইকেটে ৫৪ রান। এরপর তাওহিদ হৃদয় আর জাকের আলী, আবরার আহমেদের পরপর দুই বলে আউট হয়ে ফিরে গেলে ৫৬ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ।

শামীম হোসেন, রিশাদ হোসেন ফিরে যান দ্রুত। মিরাজ ১৭ বলে ২৩ রান করে দলীয় ১১০ রানে আউট হন। শেষ দিকে তানজিম সাকিবের ৩১ বলে ৫০ রানের ইনিংস টাইগার শিবিরে আপসোস বাড়িয়েছে। ৫০ রান করে সাকিব নবম ব্যাটার হিসেবে আউট হন। শরিফুল ইনজুরির কারণে ব্যাটিংয়ে না নামলে ৯ উইকেটে ১৪৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১২ রারে ওপেনার সিয়াম রান আউট হয়ে ফিরে যান। দ্বিতীয় উইকেটে শাহিবজাদা ও হারিস ঝড়োগতিতে ব্যাট করে ৫২ বলে ১০০ রানের জুটি গড়েন। হারিস ২৫ বলে ৪১ রান করে আউট হলে ভঙ্গে ১০৩ রানের জুটি। শাহিবজাদা ৪১ বলে ৭৪ রান করে আউট হন। এরপর হাসান নাওয়াজের ২৬ বলে ৫১ রানের ঝড়ো গতির ব্যাটিংয়ে পাকিস্তান ৬ উইকেটে ২০১ রানের সংগ্রহ দাড় করায়।

 

আরএ/নিউজক্রিকেট২৪

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »